-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তার পুরো নাম জোনাথন নেইল জন্টি রোডস। ছোটবেলায় রাগবি খেলার প্রতি আগ্রহ থাকলেও মৃগী রোগ হওয়ার কারণে খেলা চালিয়ে যেতে পারেননি। এরপর দক্ষিণ আফ্রিকা হকি দলে সুযোগ পেলেও ইঞ্জুরিতে পড়ে অলিম্পিক খেলা হয়ে উঠেনি।
অবশেষে ১৯৯২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে জড়ান রোডস। বিশ্বকাপের পঞ্চম ম্যাচে
জন্টি রোডস মাঠে এতো ক্ষিপ্রতার সাথে দৌড়াতেন যে ব্যাটসম্যানরা তাকে দুইজন ফিল্ডারের সাথে তুলনা করতেন। ইনজামাম উল হক, অর্জুনা রানাতুঙ্গার মতো ধীর গতির ব্যাটসম্যানরা রোডসের কাছে বল গেলে রান নেওয়া থেকে বিরত থাকতেন। বেশির ভাগ সময় ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করা রোডস ১৯৯৩ সালে প্রথম ফিল্ডার হিসেবে পাঁচ ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েন।
ক্রিকেটে যেখানে ব্যাটসম্যান ও বোলারদের কদর বেশি সেখানে জন্টি রোডস দেখিয়েছিলেন ফিল্ডিং দিয়েও কিংবদন্তি হওয়া যায়। ইতিহাসের একমাত্র খেলোয়াড় তিনি, যিনি দ্বাদশ ব্যক্তি হিসেবে মাঠে নেমে কেবল ফিল্ডিংয়ের মাধ্যমে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে প্রথম রান আউট হওয়া ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে আউট করেছিলেন জন্টি রোডসই। ১৯৯৯ সালে উইজডেন বর্ষসেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন তিনি।
২০০৩ বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দিলেও কেনিয়ার বিপক্ষে মরিস ওদুম্বের ক্যাচ ধরতে গিয়ে হাত ভেঙ্গে অবসের নেওয়ার আগে দক্ষিণ আফ্রিকার হয়ে ৫২টি টেস্ট ম্যাচ থেকে ২৫৩২ রান এবং ২৪৫টি ওয়ানডে ম্যাচে ৫৯৩৫ রান করেন। টেস্টে ৩৪টি এবং একদিনের ক্রিকেটে ১০৫ ক্যাচ নেওয়া এই ডানহাতি ব্যাটসম্যান রিভার্স সুইপ খুব সাবলীলভাবে খেলতে পারতেন।
আন্তর্জাতিক খেলা থেকে অবসর নেওয়ার পর কিছুদিন কাউন্টি ক্রিকেট চালিয়ে গেলেও পরবর্তীতে ফিল্ডিং কোচ হিসেবে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও কেনিয়া দলের সাথে কাজ করেছেন তিনি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘদিন ধরে ফিল্ডিং কোচের ভূমিকায় রয়েছেন ৫২ বছর পূর্ণ করা জন্টি রোডস।