-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কাফ মাসলে চোট পাওয়ার খেসারত হিসেবে প্রথমবারের মতো বিপিএলে খেলার সবকিছু ঠিক থাকার পরও বিপিএল খেলা হচ্ছে না তাঁর। ৩৬-বছর-বয়সী এই অলরাউন্ডারকে বিপিএলের পঞ্চম আসরে পাচ্ছে না ঢাকা ডায়নামাইটস বিষয়টি নিশ্চিত করেছে দলটির কোচ খালেদ মাহমুদ সুজন।
বুধবার গণমাধ্যমে কথা বলার সময় এ তথ্য দেন সুজন। ওয়াটসনের জন্য মুখিয়ে থাকলেও শেষ পর্যন্ত দলে তাঁকে পাচ্ছেন না এমনটা জানাতে গিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘ব্যাড লাক। আমরা ওয়াটসনকে পাচ্ছি না। হঠাৎ কাফ মাসলে ইনজুরির শিকার এ অস্ট্রেলিয়ান। তাই তার দেখা মিলবে না।'
অভিজ্ঞ এই তারকা ক্রিকেটারের হঠাৎ করে দল থেকে ছিটকে যাওয়ার ফলে তাঁর বদলি হিসেবে কাউকে নেওয়ার সম্ভাবনা আছে কিনা কিংবা তাঁর অনুপস্থিতিতে ঢাকা ডায়নামাইটসের পরিকল্পনা কি হবে এর ধারণাও এসময় সাংবাদিকদের জানান তিনি। ওয়াটসন দলে না থাকায় তাঁর জায়গায় শেষ মুহূর্তে ঢাকার শিবিরে যোগ দেওয়া ক্যারিবিয়ান সুপারস্টার আরেক অলরাউন্ডার কিরণ পোলার্ডকে নিয়ে এখন এগোতে হবে জানিয়ে সুজন আরো বলেন, 'এখন আর নতুন করে বিকল্প খোঁজার সময়ও নেই। আমরা ওয়েষ্ট ইন্ডিয়ান কিরণ পোলর্ডকে দিয়ে ওয়াটসনের ঘাটতি পোষানোর চেষ্টা করবো।'
উল্লেখ্য, এর আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিলেন উইন্ডিজের ক্রিকেটার কিরণ পোলার্ড। বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটকে ফেরি করে বেড়ানো এই ক্রিকেটার এখনো পর্যন্ত ৩৮৭টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন। তাঁর নামের পাশে ২৫১ উইকেটসহ রয়েছে ১৫১.১০ স্ট্রাইক রেটে ৭৫৭৮ রান।
প্রসঙ্গত, ৪ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে পঞ্চম আসরের বিপিএল। সাতটি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে এবারের বিপিএলে।