-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে ৯ই জুন এমনটাই জানিয়েছে। বর্তমানে ঘরোয়া ক্রিকেটে এক ফ্যানকে মেরে নিষিদ্ধ থাকা সাব্বির ড্রেসিংরুমে মেহেদি হাসান মিরাজের সাথে জড়ান বাকবিতণ্ডায় যেটা শারীরিক কোন্দল পর্যন্ত গড়িয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শী।
নাম গোপন করার শর্তে এক অফিসিয়াল ক্রিকবাজকে জানায়, 'এটা খুব বড় কোনো ঘটনা নয়। কিছুটা বোঝাপড়ায় সমস্যা হয়েছে। ম্যানেজারের রিপোর্টেও এর উল্লেখ করা হয় নি।'
যেহেতু শৃঙ্খলা ভঙ্গের আরেকটি নতুন ঘটনা ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের জন্য খারাপ ফলাফল বয়ে আনতে পারে সেজন্য সেটা এড়িয়ে গিয়েছেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
গত বছরের ডিসেম্বরে মাঠে এক কিশোর দর্শক পেটানোর অভিযোগ উঠেছিলো জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমানের উপর। সেখানেই ক্ষান্ত থাকেননি এই হার্ড-হিটার, তিনি এই অন্যায় কেন করেছেন সেটি ম্যাচ রেফারি জানতে চাইলে, তাকেও নাকি হুমকি দেন সাব্বির। এই ঘটনার জের ধরেই ঘরোয়া ক্রিকেট থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।
শুধু নিষেধাজ্ঞাই নয়, হারিয়েছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিও। ওই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যেমে সমালোচনার ঝড় উঠেছিলো তার বিরুদ্ধে। ফর্মে আসা যাওয়া করা সাব্বিরের জন্য বেশ নেতিবাচক হয়ে দাঁড়ায় এই কাণ্ড। এবার ঘটালেন নতুন কাণ্ড।
২০১৪ সালে অভিষেক হওয়ার পর থেকেই নেতিবাচক নানা কারণে আলোচনায় ছিলেন সাব্বির। ২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএল ) এর কন্ট্রাক্ট মানির ( ১২ লাখ টাকা ) ৩০ শতাংশ জরিমানা করা হয় এক নারীকে হোটেলে আনার জন্য।
সদ্য শেষ হওয়া বিপিএল ক্রিকেট সিলেট সিক্সার্স এর ২য় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলার সময় মাঠের আম্পায়ারদের সাথে বাজে ব্যবহার করার জন্য তিন ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি'র অর্ধেক হারান সাব্বির রহমান।