-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে শেখ জামাল। দুই ওপেনার সৈকত আলি এবং উন্মুক্ত চান্দ শুরুতে থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন। দ্রুত গতিতে রান তুললেও তাদের জুটি বড় হয়নি। ২৯ রানের মাথায় ভাঙে উদ্বোধনী জুটি। ২ চার এবং ১ ছক্কায় ৮ বলে ১৭ রান করে আউট হন সৈকত আলি। তাকে সাজঘরে ফেরান সালাহউদ্দিন শাকিল।
সৈকত আলির বিদায়ের পর উন্মুক্ত চান্দ দলের রানের চাকা সচল রাখেন। দলীয় ৬৭ রানের মাথায় বিদায় নেন উন্মুক্ত চান্দ। দশম ওভারে শরীফুল্লাহ বোল্ড করে থামিয়ে দেন চান্দের ইনিংস। ৩৫ বলে ২৭ রান করেন তিনি। পরের ওভারে নাসুম আহমেদের বলে এলবিডব্লিউ হন পিনাক ঘোষ। ২০ বলে ২৪ রান করেন পিনাক। রানের গতি সচল থাকলেও ৭৩ রানে তিন উইকেটের পতন ঘটলে চাপে পড়ে যায় শেখ জামাল।
থিতু হলেও বড় স্কোর গড়তে পারেননি শেখ জামালের ব্যাটসম্যানরা। ২১ বলে ২০ রান করে শরীফুল্লাহর বলে স্টাম্পিং হন নুরুল হাসান সোহান। এরপর হাল ধরেন তানভীর হায়দার এবং জিয়াউর রহমান। ৫৮ রানের জুটি গড়েন দুজন। ৪ চার আর ২ ছক্কায় ৩৯ বলে ৩৯ রান করে বিদায় নেন জিয়াউর রহমান। এক ওভার পরেই ফিরে যান সোহাগ গাজী। ১ রান করে জাকারিয়া মাসুদের বলে বোল্ড হন সোহাগ গাজী।
এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে শেখ জামালের লোয়ার অর্ডার। শেষ চার উইকেটে মাত্র এক রান করে তারা। এক প্রান্ত আগলে রেখেছিলেন তানভীর হায়দার। কিন্তু তাকে সঙ্গ দেয়ার মতো ছিল না কেউ। শুরুতে রানের পাহাড় গড়ার আভাস দিলেও তা শুন্যে মিলিয়ে যায়। মাত্র ১৮৩ রান করে গুটিয়ে যায় শেখ জামাল।
প্রাইম দোলেশ্বরের জাকারিয়া মাসুদ তিনটি উইকেট শিকার করেন। দুইটি করে উইকেট পান ফরহাদ রেজা এবং শরীফুল্লাহ। একটি করে উইকেট লাভ করেন সালাহউদ্দিন শাকিল, আরাফাত সানি এবং নাসুম আহমেদ।
প্রাইম দোলেশ্বরের লক্ষ্য ছিল ১৮৪ রান। লক্ষ্যটা তেমন কঠিন না হলেও শুরু থেকেই ধুঁকছিল প্রাইম দোলেশ্বর। তৃতীয় ওভারেই ওপেনার লিটন কুমার দাসকে হারায় প্রাইম দোলেশ্বর। ৫ বলে ১ রান করে নাজমুল ইসলাম অপুর বলে স্টাম্পিং হন লিটন। শুরু থেকেই ধীরলয়ে রান তুলছিল প্রাইম দোলেশ্বর। এরপর অপুর শিকার হন আরেক ওপেনার ইমতিয়াজ হোসেন। ৩৩ বলে ১৪ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন ইমতিয়াজ।
তৃতীয় উইকেটে ৫৮ রান যোগ করেন 