-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল ২ উইকেটে জয় পেয়েছে[/caption]
দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি (২) মাঠে টস জিতে ভারত অনূর্ধ্ব ১৯ দলকে আগে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল। রানের খাতা খোলার আগেই জিসান জামিরের শিকার হন আঙ্গকৃশ রঘুবানসি। নিজের দ্বিতীয় ওভারে টানা দুই বলে জোড়া উইকেট শিকার করেন জিসান। জিসানের অগ্নিঝরা বোলিংয়ে ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত।
চতুর্থ উইকেটে এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন হারনূর সিং ও নিশাত সিন্ধু। তাদের ২৭ রানের জুটি ভাঙেয় আউয়াইস আলি। পঞ্চম উইকেটে হারনূর ও রাজ বাওয়া গড়েন ৫৫ রানের জুটি। এই জুটিও ভাঙেন আলি। হারনূর ফেরেন ৫৯ বলে ৪৬ রান করে। ৫৯ বলে ২৫ রানের ধীরগতির ইনিংস খেলে রাজ শিকার হন মাজ সাদাকাতের।
ষষ্ঠ উইকেটে আবার অর্ধশত রানের জুটি পায় ভারতীয় যুবদল। আরাধ্য যাদব ও কৌশল তাম্বে গড়েন ৫০ রানের জুটি। কৌশলকে সাজঘরের পথ দেখিয়ে এই জুটি ভাঙেন কাসিম আকরাম। কৌশলের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৩২ রান। ভারতের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন আরাধ্য। তিনি খেলেন ৮৩টি বল।
[caption id="attachment_185381" align="alignnone" width="800"]
ভারত অনূর্ধ্ব ১৯ দল বনাম পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল[/caption]
শেষ দিকে রাজবর্ধন হানগারজেকারের ২০ বলে ৩৩ রানের ক্যামিওর সুবাদে ভারত পায় ২৩৭ রানের সংগ্রহ। পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের পক্ষে পাঁচটি উইকেট শিকার করেন জিসান। আলি দুইটি এবং মাজ ও কাসিম একটি করে উইকেট পান।
জবাব দিতে নেমে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার আব্দুল ওয়াহিদও রানের খাতা খোলার আগেই বিদায় নেন। তবে দ্বিতীয় উইকেটেই সেই ধাক্কা সামলে নেন মাজ সাদাকাত ও মুহাম্মদ শেহজাদ। তারা গড়েন ৬৪ রানের জুটি। ৪৫ বলে ২৯ রান করা মাজকে শিকার করে এই জুটি ভাঙেন রাজ। পরের ওভারেই হাসিবুল্লাহকে সাজঘরে ফেরান রাজ।
চতুর্থ উইকেটে শেহজাদের সাথে ৪৬ রানের জুটি গড়ে বিদায় নেন কাসিম। কাসিমের ব্যাট থেকে আসে ২২ রান। ইরফান খানের সাথে ৪৪ রানের জুটি গড়ে শেহজাদ রান আউটে কাঁটা পড়েন। শেহজাদ করেন ১০৫ বলে ৮১ রান। ইরফান ৫০ বলে ৩২ রান এবং রিজওয়ান মেহমুদ ৩৪ বলে ২৯ রান করে বিদায় নেন।