-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়[/caption]
৩৭ রানে ৩ উইকেট নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অজিরা করেছিল ৩০৩ রান। ইংল্যান্ড অল-আউট হয়েছিল ১৮৮ রানে। ফলে দ্বিতীয় দিন শেষেই ১৫২ রানের লিড ছিল অস্ট্রেলিয়ার হাতে। তৃতীয় দিন তারা বেশিক্ষণ ব্যাট করতে না পারলেও লিড ঠিকই বাড়িয়ে নেয়।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া অল-আউট হয় ১৫৫ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন অ্যালেক্স ক্যারি। স্টিভ স্মিথের ব্যাট থেকে আসে ২৭ রান। ক্যামেরন গ্রীন করেন ২৩ রান। এছাড়াও দুই অঙ্ক স্পর্শ করেন উসমান খাজা (১১) ও প্যাট কামিন্স (১৩)। ১৫৫ রানে অলআউট হলেও অস্ট্রেলিয়ার লিড দাঁড়ায় ২৭০ রান।
দ্বিতীয় ইনিংসে অজিদের গুঁড়িয়ে দেওয়ার পথে একাই ৬ উইকেট শিকার করেন ইংলিশ পেসার মার্ক উড। তিনটি উইকেট নেন স্টুয়ার্ট ব্রড।
২৭১ রানের লক্ষ্যে ব্যাট থেকে নেমে দুর্দান্ত শুরু পায় ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতেই ররি বার্নস ও জ্যাক ক্রোলি জড়ো করে ফেলেন ৬৮ রান। গ্রীন যখন ররি বার্নসকে বোল্ড করলেন তখনই বা কে ভেবেছিল এই ম্যাচ আজই হারতে যাচ্ছে ইংলিশরা! বার্নস করেন ৩৬।
[caption id="attachment_188262" align="aligncenter" width="700"]
অস্ট্রেলিয়া ক্রিকেট দল[/caption]
ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন হয় ৮২ রানে। এবারও বোল্ড করেন গ্রীন, বোল্ড ডেভিড মালান। পরের ওভারেই ক্রোলিকেও শিকার করেন গ্রীন। উইকেটরক্ষকের তালুবন্দী হওয়ার আগে ক্রোলি করেন ৩৬ রান। গ্রীনের এই ধাক্কা আর সামলাতে পারেনি ইংল্যান্ড। তাদের পরবর্তী উইকেটগুলো পড়েছে মুড়িমুড়কির মতো।
শেষ ৫৬ রানেই ১০টি উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। গ্রীনের পর প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ডও তিনটি করে উইকেট নেন। একটি উইকেট পান মিচেল স্টার্ক। দারুণ সূচনার পরও ১২৪ রানে অল-আউট হয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়া পায় ১৪৬ রানের জয়।
এই জয়ে ৪-০ ব্যবধানে অ্যাশেজ শেষ করল অজিরা। ম্যাচ ও সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ট্রেভিস হেড। চার ম্যাচে দুই শতকে সর্বোচ্চ ৩৫৭ রান করেছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ৩০৩/১০ (প্রথম ইনিংস)
ইংল্যান্ড ১৮৮/১০ (প্রথম ইনিংস)
অস্ট্রেলিয়া ১৫৫/১০ (দ্বিতীয় ইনিংস)
ক্যারি ৪৯, স্মিথ ২৭, গ্রীন ২৩;
উড ৬/৩৭, ব্রড ৩/৫১।
ইংল্যান্ড ১২৪/১০ (দ্বিতীয় ইনিংস)
ক্রোলি ৩৬, বার্নস ২৬, রুট ১১, উড ১১;
বোল্যান্ড ৩/১৮, গ্রীন ৩/২১, কামিন্স ৩/৪২, স্টার্ক ১/৩০।
অস্ট্রেলিয়া ১৪৬ রানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




