-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সিরিজে ফেরার ম্যাচে টস হেরে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক ভালো শুরু করলেও বাভুমা আশা জাগিয়েও দ্রুতই বিদায় নেন। তারপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। দলীয় রান তিন অঙ্ক ছোঁয়ার আগেই ৫টি উইকেট হারায় তারা। নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৩০ রান (১৮ বল) করেন অধিনায়ক ডি কক। এছাড়া জর্জ লিন্ডে ২৯ ও র্যাসি ফন ডার ডুসেন করেন ২৫ রান।
ইংল্যান্ডের পক্ষে ২টি উইকেট শিকার করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন আদিল রশিদ। এছাড়া একটি করে উইকেট পান জফরা আর্চার, ক্রিস জর্ডান ও টম কারান।
দক্ষিণ আফ্রিকার মতোই শুরু থেকে উইকেট হারাতে থাকে ইংল্যান্ডও। ম্যাচও কখনো দক্ষিণ আফ্রিকার পক্ষে, কখনো ইংল্যান্ডের পক্ষে ঝুলছিল। তবে একপ্রান্তে অটল থেকে ইংল্যান্ডের ভরসা হয়ে ওঠেন ডেভিড মালান। তাকে সঙ্গ দেন ইয়ন মরগান।
আনরিখ নরকিয়া, তাবরেজ শামসি ও কাগিসো রাবাদার বলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের পক্ষেই ধরে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। তবে তাদের প্রচেষ্টায় জল ঢেলে দেন লুঙ্গি এনগিদি। তার ৪ ওভারে ৫১ রান খরচায় দক্ষিণ আফ্রিকা ঠেলে দেয় হারের মুখে। শেষ ওভারে চেষ্টা করেও তাই দলকে জেতাতে ব্যর্থ হন রাবাদা।
শেষ ওভারে আক্রমণে স্যাম কারানকে আউট করে ও ডট বল দিয়ে ম্যাচ জমিয়ে তোলেন রাবাদা। তবুও এক বল হাতে রেখে জয় পেয়ে যায় ইংল্যান্ড। মালান করেন ৪০ বলে ৫৫ রান। মরগান অপরাজিত ছিলেন ১৭ বলে ২৬ রানে। ইংল্যান্ড ৪ উইকেটের জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে গেল।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ১৪৬/৬ (২০ ওভার)
ডি কক ৩০, লিন্ডে ২৯, র্যাসি ২৫;
আদিল ২/২৩।
ইংল্যান্ড ১৪৭/৬ (১৯.৫ ওভার)
মালান ৫৫, মরগান ২৬*, বাটলার ২২;
শামসি ৩/১৯, লুঙ্গি ২/৫১।
ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 