-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দেশের মাটিতে কড়া নিরাপত্তার মধ্যেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন ক্রিকেটাররা। বিদেশের মাটিতে লঘু নিরাপত্তায় তাই ঝুঁকি থাকে বেশি। ©ফাইল ছবি[/caption]
অনেকেই মনে করেন, ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে বাংলাদেশেরও কড়া নিরাপত্তার চাহিদা থাকা উচিত। দল নিরাপদে দেশে ফিরে আসায় এখন সেই বিষয় নিয়ে হচ্ছে আলোচনা। সোমবার (১৮ মার্চ) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, ভবিষ্যতে সফরে দলের সাথে বা দল দেশ ত্যাগের আগে নিরাপত্তা পর্যবেক্ষক দল দেখা যাবে কি না।
পাপন বলেন, ‘এ বিষয়ে আমরা এখনও চিন্তা-ভাবনা করিনি। এখন থেকে ক্রিকেট দল যে কোনো দেশে যাওয়ার আগে তাদের নিরাপত্তা পরিকল্পনা চাইবো। সেটা ঠিক মতো প্রয়োগ হচ্ছে কিনা তা দেখতে কাউকে পাঠানো হবে। তবে সিকিউরিটির লোকই যে পাঠানো হবে, তা নয়।’
তবে দেশের বাইরে নিরাপত্তাব্যবস্থা যে বাংলাদেশের মতই হয় না সেটিও উল্লেখ করেছেন তিনি। বিসিবি সভাপতি বলেন, ‘বিদেশে সাধারণত খেলার মাঠে আর হোটেল থেকে মাঠে যাওয়া-আসার সময় নিরাপত্তা দেওয়া হয়। এছাড়া বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকে না। তবে এখন থেকে কোনো সিরিজ বা টুর্নামেন্ট শুরুর আগেই আয়োজকদের সঙ্গে কথা বলে কিছু করা যায় কিনা সেটা আমরা দেখবো।’
‘আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমরা যখন নিরাপত্তা নিয়ে কথা বলতে যাই, ওদের ধারণা আমাদের কেউ কিছু করবে না। আমাদের আবার মারবে কে, এরকম একটা ভাব ওদের থাকে।’- বলেন তিনি।