-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে তাঁর উত্তরসূরি হিসেবে গত বছরের ২০ জুন হেড কোচের দায়িত্ব নেওয়া স্টিভ রোডস কিন্তু এখন বাংলাদেশের সবচেয়ে দামি কোচ নন। সবচেয়ে দামি কোচ অন্য একজন, চোখ কপালে উঠার মত খবর হল সবচেয়ে ব্যয়বহুল কোচ এমন একজন, যাঁর সঙ্গে জাতীয় দলের কোনো যোগসূত্রই নেই।
তিনি বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) প্রগ্রামের হেড কোচ সায়মন হেলমট। সায়মন হেলমট সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের হেড কোচ হিসেবেও কাজ করেছেন, এই অস্ট্রেলিয়ানের পেছনে বিসিবির ব্যয় রোডসের মাসিক বেতনের চেয়েও বেশি।
জাতীয় দলের ইংলিশ হেড কোচকে মাসে ২১ হাজার ৪২৯ ডলার বেতন দেয় দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসন। তবে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ রোডস আর হেলমটের চুক্তির ধরনও এক নয়। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি হলেও এইচপির হেড কোচের কার্যকাল বছরজুড়ে নয়।
সারা বছরের মধ্যে হেলমট মাত্র তিন মাসের মতো কাজ করেন এইচপির ক্রিকেটারদের নিয়ে। চুক্তি অনুযায়ী এই সময় দেওয়ার জন্য তাঁর পারিশ্রমিক ৭৫ হাজার ইউএস ডলার। সেই হিসাবে প্রতি মাসে ২৫ হাজার ডলার (২১ লাখ টাকার বেশি) বেতন দাঁড়ায় এই অস্ট্রেলিয়ানের।
যা স্টিভ রোডসের মাসিক আয়ের চেয়েও অনেক বেশি। বেতনের বাইরেও হেলমটের বাড়তি রোজগারের পথ খুলে রাখা আছে চুক্তিতে। প্রয়োজনে ১২ সপ্তাহের বেশি কাজ করতে হলে নির্দিষ্ট করা আছে দিনপ্রতি আলাদা পারিশ্রমিকও। সেই অঙ্কটা বেশ বড় প্রতিদিনের জন্য ৬০০ ইউএস ডলার।
যা সত্যিই অবাক হওয়ার মতো খবর!