-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখনই স্বপ্ন দেখতেন নিজ রাজ্যে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরি করবে তিনি। মোদির সেই স্বপ্ন পূর্ণতা পেতে চলেছে। অবশেষে দরজা খুলছে আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামের৷ যেখানে দর্শকদের জন্য ১ লক্ষ ১০ হাজার আসন রাখা হয়েছে।
এদিকে দু’দিনের সফরে আগামী ২৪ ফেব্রুয়ারি ভারত আসছেন মার্কিন প্রেসিডেন্ট৷ তাঁর সফর সঙ্গী হিসেবে থাকবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প৷ ঘোষণা করা হয়েছে আগামী ২৫ ফেব্রুয়ারি ট্রাম্পের হাতেই উদ্বোধন করা হবে মোদীর ‘ড্রিম প্রোজেক্ট’ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম।
যার জন্য আলোকসজ্জায় সজ্জিত হয়েছে আহমেদাবাদ৷ বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত ট্রাম্পের যাত্রাপথে থাকছে ১.৫ ফ্লাওয়ার পট৷ স্টেডিয়ামটির দর্শকাসন ১ লক্ষ ১০ হাজার হলেও ট্রাম্পের উদ্বোধনের সময় সেখানে উপস্থিত থাকবেন প্রায় ১ লক্ষ ২৫ হাজার মানুষ৷
আধুনিকায়নেও কম যাচ্ছে না স্টেডিয়ামটি। সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে থাকছে লাগোয়া দু’টি ছোট ক্রিকেট মাঠ৷ তবে মূল স্টেডিয়ামে থাকছে চারটি ড্রেসিংরুম৷ ক্লাব হাউজ ছাড়াও থাকছে ৭৫টি এয়ারকন্ডিশনিং কর্পোরেট বক্স৷ এছাড়াও ক্লাব হাউজে থাকছে ৫৫টি রুম৷ পাশাপাশি থাকছে ইন্ডোর ও আউটডোর স্পোর্টসের সুবিধা৷ থাকছে রেস্তোয়াঁ, অলিম্পিক সাইজের সুইমিং পুল, জিমন্যাসিয়াম এবং পার্টি এরিয়া৷
৮০০ কোটি রুপি ব্যয়ের স্টেডিয়ামে দর্শকদের যাতায়তের জন্য ১৬টি রাস্তা মিশেছে স্টেডিয়ামের মূল রাস্তার সঙ্গে৷ এর জন্য আলাদা খরচ হয়েছে প্রায় ৫০ কোটি রুপি। স্টেডিয়ামে থাকছে অত্যাধুনিক পার্কিং লট৷ যেখানে রাখা যাবে ৩ হাজার চার চাকার গাড়ি এবং ১০ হাজার দু’চাকার গাড়ি৷ একই সাথে যাতায়াত সুবিধার জন্য স্টেডিয়ামের সঙ্গে যুক্ত হচ্ছে আহমেদাবাদ মেট্রো৷