-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মিজানুর রহমান[/caption]
সাভারের বিকেএসপিতে ৪ নং মাঠে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে খেলতে থাকেন ব্রাদার্স ইউনিয়নের ওপেনার মিজানুর। তবে আরেক ওপেনার মোহাম্মদ জসিমউদ্দিন ৪ বলে ১ রান করে বিদায় নেন। জাহিদুজ্জামান খানের ব্যাটে রান আসলেও তিনি টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি। ৩৪ বলে ২৫ রান করেন জাহিদ।
ম্যাচটি ১৭ ওভার হওয়ার পরেই বৃষ্টি নামে। ততক্ষণে তিন অঙ্কে পৌঁছে যান মিজানুর। ৬৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। সেঞ্চুরি হাঁকানোর পথে তার ব্যাট থেকে আসে ১৩টি চার ও ৩টি ছক্কা। ১৫৩.৮৫ স্ট্রাইক নিয়ে বৃষ্টির বাধায় মাঠ ছাড়েন ব্রাদার্সের অধিনায়ক।
বৃষ্টি পর্যন্ত ১৭ ওভারে ব্রাদার্স ইউনিয়ন সংগ্রহ করেছে ১৩৩ রান। অর্থাৎ দলটির পক্ষেই অধিনায়ক মিজানুর একাই লড়াই করেছেন। শেখ জামালের পক্ষে দুইটি উইকেট শিকার করেছেন ইলিয়াস সানি ও সালাহউদ্দিন শাকিল।