-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বৃহস্পতিবার (৪ জুলাই) আসরের ৪২তম ম্যাচে আফগানরা অবশ্য লড়াই করেছে প্রতিপক্ষ উইন্ডিজের বিপক্ষে। যদিও ২৩ রানের পরজয় আশাহত করেছে দলটিকে। আফগানিস্তানের মত উইন্ডিজেরও এটি ছিল শেষ ম্যাচ। ৫ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান পয়েন্ট টেবিলের নবম স্থানে, আর সবার তলানিতে পয়েন্টবিহীন আফগানিস্তান।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে অধিনায়ক গুলবাদিন নাইবকে হারালেও প্রতিরোধ গড়ে তোলেন রহমত শাহ্ ও দলে সুযোগ পাওয়ার পর আসরজুড়ে ম্লান পারফরম্যান্স প্রদর্শন করা ইকরাম আলিখিল। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ১৩৩ রানের জুটি। রহমত ৬২ ও ইকরাম ৮৬ রান করে বিদায় নেওয়ার পর চাপে পড়ে যায় দলটি।
তবুও নাজিবউল্লাহ জাদরানের ৩১ ও আসঘর আফগানের ৪০ রানের ইনিংস আশা জাগাচ্ছিল। তবে তাড়াও সাজঘরে ফিরলে টেল এন্ডার সায়েদ শিরজাদ (২৫) ছাড়া বাকি ব্যাটসম্যানদের সবাই আউট হন রানের সংখ্যা একটি অঙ্কে রেখেই। শেষপর্যন্ত ৫০ ওভারে অলআউট হয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ২৮৮ রান।
উইন্ডিজের পক্ষে কার্লোস ব্র্যাথওয়েট চারটি ও কেমার রোচ তিনটি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
উইন্ডিজ ৩১১/৬ (৫০ ওভার)
হোপ ৭৭, পুরান ৫৮, লুইস ৫৮
দৌলত ৭৩/২, রশিদ ৫২/১
আফগানিস্তান ২৮৮ (৫০ ওভার)
ইকরাম ৮৬, রহমত ৬২, আসঘর ৪০
ব্র্যাথওয়েট ৬৩/৪, রোচ ৩৭/৩
ফল: উইন্ডিজ ২৩ রানে জয়ী।