-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সমর্থকদের বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ডের সমর্থক গোষ্ঠী বার্মি-আর্মি।[/caption]
প্রথমবারের মতো ইংল্যান্ডের সমর্থক গোষ্ঠী বার্মি-আর্মির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ক্রিকেট সিক্সেস ফ্যানস ওয়ার্ল্ড কাপ। অংশগ্রহণ করছে ক্রিকেট সমর্থকদের সংগঠন গুলো। বাংলাদেশ থেকে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিসিএসএ)-এর হয়ে এই বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছে বিসিএসএ ইউকে। অন্য দেশগুলোর মধ্যে থাকছে স্বাগতিক ইংল্যান্ডের হয়ে বার্মি-আর্মি,
বিসিএসএ ইউকের জার্সি উন্মোচন।[/caption]
এক দিনব্যাপী সমর্থকদের বিশ্বকাপের পর্দা নামবে আগামীকালই। সবগুলো খেলা হবে ইংল্যান্ডের মাটিতে। প্রথম দিন খেলা থাকছে বার্মি আর্মি বনাম ভারত আর্মি এবং বিসিএসএ বনাম বাজি স্মাগলার। খেলা গুলো হবে সিক্স আ সাইড ভিত্তিতে। বিসিএসএ এর হয়ে খেলায় অংশগ্রহণ করবেন আবদুস সালাম (বিসিএসএ ইউকে প্রেসিডেন্ট), জাওয়ার আলী (বিসিএসএ ইউকে সেক্রেটারি), আয়াজ করিম (বিসিএসএ ইউকে জয়েন্ট সেক্রেটারি), সালমান, সাইফুর, আমীন, হাসান, সাজেদুল, শান্ত।
এ আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে বিসিএসএ ইউকের প্রেসিডেন্ট আবদুস সালাম বলেন, “ক্রিকেট সমর্থকদের বিশ্বকাপে অংশগ্রহণ আমাদের জন্য গৌরবের। লাল সবুজের পতাকা হাতে বিসিএসএ ইউ কে’র সদস্যরা বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরবে এটাই আমাদের জন্য অনেক গৌরবের।"
[caption id="attachment_168154" align="aligncenter" width="868"]
আনুষ্ঠানিক ফটোশ্যুটে বিসিএসএ ইউকের ক্রিকেটাররা।[/caption]
অধিনায়ক আয়াজ করিম জানানন- “প্রথম ম্যাচ আমাদের খেলা হবে অস্ট্রেলিয়ার সাথে, এর পরেই শক্তিশালী ভারতের মুখোমুখি। শুরুতে দুটো জয় নিশ্চিত করতে পারলে জয়ের ধারা ফাইনাল পর্যন্ত অব্যাহত রাখা যাবে বলে আমি আশাবাদী।”
স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তীতে বিসিএসএ তাদের জার্সিতে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী বিশেষ লোগো ব্যবহার করছে। প্রতিটি জার্সি তে থাকছে বিশেষ জার্সি নাম্বার যা ফুটিয়ে তুলচ্ছে বাংলাদেশের স্বাধীনতার অর্জনের বিশেষ সময় ও বিশেষ মুহূর্ত কে। জার্সি নাম্বার গুলো হচ্ছে- ২১ (২১ ফেব্রুয়ারি, মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস), ১৫ (১৫ আগস্ট, ১৯৭৫, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যু দিন), ৭১ (১৯৭১ সাল, মহান মুক্তিযুদ্ধের বছর), ৫২ (১৯৫২, মহান ভাষা আন্দোলনের বছর), ৮ (৮ জানুয়ারি, ১৯৭২, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কারামুক্তি দিবস), ৭ (৭ মার্চ, ১৯৭১, ভাষণের দিন), ২৫ ( ২৫ মার্চ, ১৯৭১ গণহত্যা দিবস, কালরাত), ২৬ (২৬ মার্চ, ১৯৭১ স্বাধীনতা দিবস)।
[caption id="attachment_168157" align="aligncenter" width="867"]
বিসিএসএ ইউকের জার্সি উন্মোচন।[/caption]
খেলার নিয়ম-
সমর্থকদের বিশ্বকাপ হবে সিক্স আ সাইড ভিত্তিতে। প্রতি দলের ৬ জন খেলোয়াড় খেলতে পারবে। গ্রুপ পর্বে প্রতিটি দল ৫ টি করে ম্যাচ খেলবে। এরপরে নকআউট স্টেজ। প্রতিটি ইনিংস হবে ৫ ওভারের। একটি দলের ৬জনের মধ্যে যেকোন ৫ জন বল করতে পারবে। ২৫ রান করলে বাধ্যতামূলক রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হবে ব্যাটসম্যানকে। তবে সব উইকেট পতন হলে উনি আবার মাঠে নামতে পারবেন। প্রতি ইনিংসের মাঝে ৫ মিনিটের বিরতি থাকবে। ওয়াইড ও নো-বলের জন্য দুই রান কাউন্ট হবে, তবে এতে এক্সট্রা বল কাউন্ট হবে না (শেষ ওভার ছাড়া)। নির্ধারিত ওভার শেষে দুই দলের স্কোর সমান হলে ম্যাচ গড়াবে সুপার ওভারে।
ফিকশ্চার-
রাউন্ড ১ , লন্ডন সময়- ১০:৩০
বার্মি আর্মি বনাম ভারত আর্মি,
বিসিএসএ বনাম বাজি স্মাগলার
রাউন্ড ২ , লন্ডন সময়- ১১:১৫
সাউথ আফ্রিকা বনাম বারবাডোজ
বিসিএসএ বনাম ভারত আর্মি
রাউন্ড ৩ , লন্ডন সময়- ১২:০০
বার্মি আর্মি বনাম সাউথ আফ্রিকা
বাজি স্মাগলার বনাম ভারত আর্মি
রাউন্ড ৪, লন্ডন সময়- ১২:৪৫
বিসিএসএ বনাম বার্বাডোজ
বাজি স্মাগলার বনাম সাউথ আফ্রিকা
রাউন্ড ৫, লন্ডন সময়- ১:৩০
বিসিএসএ বনাম বার্মি আর্মি
ভারত আর্মি বনাম সাউথ আফ্রিকা
রাউন্ড ৬, লন্ডন সময়-২:১৫
বার্মি আর্মি বনাম বাজি স্মাগলার
ভারত আর্মি বনাম বার্বাডোজ
রাউন্ড ৭, লন্ডন সময়- ৩:০০
বার্বাডোজবনাম বার্মি আর্মি
বিসিএসএ বনাম সাউথ আফ্রিকা
রাউন্ড ৮, লন্ডন সময়- ৩:৪৫
বার্বাডোজ বনাম বাজি স্মাগলার
নক-আউট, লন্ডন সময়- ৪:৪০
বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিসিএসএ)এর যাত্রা শুরু হয় ২০১৩ সালের ২৩ মে। বাংলাদেশ সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ক্রিকেট প্রেমীদের এক কাতারের নিয়ে এসে নানা আয়জনের মাধ্যমে সুনাম অর্জন করে বিসিএসএ। বিসিএসএ ইউকে যাত্রা শুরু করে ২০১৬ সালে লন্ডনে। ২০১৯ বিশ্বকাপে আইসিসি এর আমন্ত্রণে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে বিসিএসএ ইউকে।




