-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আগে পাকিস্তানের সামা টিভিতে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন সাবেক অধিনায়ক আমির সোহেল। তিনি বলেছিলেন, পাকিস্তান ফিক্সিং এর মাধ্যমে ম্যাচ জিতেছে। তাই তাদের গর্বিত বা খুশি হওয়ার মত কিছু হয়নি। এবং এ সাফল্যের পেছনে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদেরও বিশেষ কোন ভূমিকা নেই।
পরবর্তীতে আমিরের সেই মন্তব্যকে মিথ্যা প্রমাণ করে দিয়ে পাকিস্তান শুধু সেমিফাইনালে ইংল্যান্ডকেই হারায় না, এমনকি ফাইনালেও সবাইকে চমকে দিয়ে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর মাধ্যমে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা নিজেদের করে নেয় তারা।
অনেকে ভেবেছিল, আমির সোহেলকে নিয়ে বিতর্কের বোধহয় ওখানেই ইতি। কিন্তু না। পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি কর্তৃপক্ষ (পেমরা) সামা টিভি কর্তৃপক্ষকে সরফরাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। বাধ্য হয়েই সেই নির্দেশ পালন করতে হচ্ছে সামা টিভিকে।
২৫ জুন, টিভি চ্যানেলটির প্রধান সংবাদ বুলেটিন প্রচারের সময় ক্ষমা চাইবে সামা টিভি। পেমরা সামা টিভি কর্তৃপক্ষকে এটাও স্পষ্ট করে বলে দিয়েছে, ক্ষমা চাওয়ার সময় টিভি চ্যানেলটির লাইভ সম্প্রচারে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে।
তবে দেশের ক্রিকেট সাফল্যের গায়ে কলঙ্ক লেপে দেওয়ায় আমির সোহেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি। তারপরও একটা ব্যাপার নিশ্চিত যে ভবিষ্যতে দেশবাসীর কাছে খলনায়ক হিসেবেই বিবেচিত হবেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
- জান্নাতুল নাইম পিয়াল, প্রতিবেদক, বিডিক্রিকটাইম ডট কম