-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পর্দা ওঠার পর উদ্বোধনী ম্যাচে সেন্ট লুসিয়া স্টার্সকে উড়িয়ে দিয়ে ৯ উইকেটের দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে বলিউড বাদশা শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্স।
টস হেরে প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে গিয়ে ত্রিনবাগোর বোলারদের তোপের মুখে নির্ধারিত ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান যোগ করতে সক্ষম হয় সেন্ট লুসিয়া। এ রান যে ত্রিনবাগোর সামনে যে পর্যাপ্ত ছিল না ৫৬ বল বাকী থাকতেই ৯ উইকেটের জয় নিশ্চিত করে ঠিক সেটাই যেন বুঝিয়ে দিল ব্রেন্ডন ম্যাককালাম কলিন মুনরোরা।
শুরুতে ওপেনিংয়ে খেলতে আসা সুনিল নারিনের উইকেট হারালেও চাপে না পরে উল্টো প্রতিপক্ষের বোলারদের উপর ক্রমাগত ব্যাট হাতে আক্রমণ করে তাদের মনোবল ভেঙ্গে দিতে থাকে মুনরো, ম্যাককালামরা।
দ্বিতীয় উইকেট জুটিতে ১৩২ রানের অবিচ্ছিন্ন জুটি করে ম্যাচ নিজেদের দখলে নিয়ে যান এ দু'জন। অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেন উভয় ব্যাটসম্যানই। ম্যাচ শেষে ৭ চার ৩ ছয়ে ৩৯ বল থেকে ৬৬ রান নিয়ে মুনরো ও ২ চার ও ৭ ছয়ে মাত্র ২৭ বল মোকাবেলায় ৫৮ রানের বিদ্ধংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন ম্যাককালাম।
সেন্ট লুসিয়ার অক্ষে একমাত্র উইকেটটি পান ৩ ওভারের বিনিময়ে ২২ রান দেওয়া টেলর।
এর আগে ব্যাট করে ত্রিনবাগোর অধিনায়ক ডোয়াইন ব্রাভো, অভিষিক্ত বোলার শাদাব খান, রন্সফোর্ডদের আক্রমণাত্বক বোলিংয়ের সামনে অসহায় আত্মসমার্পণ করে সেন্ট লুসিয়ার ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারানো আর ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাবে শেষে পর্যন্ত ১৩২ রানে থামে তাঁদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান আসে আন্দ্রে ফ্লেচারের ব্যাট থেকে তাছাড়া শেষদিকে কাইল করেন ২৩ রান।
বল হাতে আগুন ঝড়ানো ব্রাভো, শাদাব শিকার করেন ২ উইকেট করে। তাছাড়া রন্সফোর্ড, কুপাররা প্রত্যাকেই পান একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোরকার্ড-
সেন্ট লুসিয়া- ১৩২/৯ (২০ ওভার)
ফ্লেচার ২৬; শাদাব ১৫/২, ব্রাভো ২৩/২
ত্রিনবাগো নাইট রাইডার্স- ১৩৭/১ (১০.৪ ওভার)
ম্যাককালাম ৫৮*, মুনরো ৬৬*, টেলর ২২/১
ফলাফল- ত্রিনবাগো নাইট রাইডার্স ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা- শাদাব খান (ত্রিনবাগো নাইট রাইডার্স)