-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দ্য ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের মধ্য দিয়ে শেষ হয় ভারতের ইংল্যান্ড সফর। ওয়ানডে সিরিজের পর টেস্টেও হেরেছে কোহলি বাহিনীরা। পাচ ম্যাচ সিরিজে ৪-১ এ হেরেছে দল। একমাত্র জয়টি এসেছে নটিংহাম টেস্টে। অবশ্য খুব একটা লাভ হয়নি তাদের। পরের টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল স্বাগতিক ইংল্যান্ডরা। পুরো সফরে প্রাপ্তি বলতে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় ও ওয়ানডে এবং টেস্ট সিরিজে একটি করে জয়।
অথচ সিরিজ শুরুর আগে গত দেড় দশকের নিজেদের সেরা দলটাই দাবি করেছিল। নিজেদেরকে এটা দাবি করলেও ২০১৪ সালের ইংল্যান্ড সফর এবং এবারের রেজাল্টের সাথে খুব একটা পার্থক্য নেই ভারতের। সিরিজ শুরুর আগে নিজেদেরকে দেড় দশকের সেরা দল উক্তি নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ঘিরে চলছে রসিকতা।
সর্বশেষ এটির শিকার হয়েছেন কোহলিও। পঞ্চম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এই প্রশ্নের সম্মুখীন হন কোহলি। অবশ্য সাংবাদিকের করা প্রশ্ন ভালোভাবে নেননি ভারতের অধিনায়ক। সংবাদ সম্মেলনে কোহলিকে এই প্রশ্ন করলে রেগে যান তিনি। পাল্টা প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিককে।
সাংবাদিক প্রশ্ন করেন, বিরাট, পুরো সিরিজেই আপনারা প্রতিদ্বন্দ্বী করেছেন। সিরিজের আগে ট্যাগ দেওয়া হয়েছিল, এটিই গত ১৫ বছরের সেরা দল। এটি কী আপনার জন্য বাড়তি চাপ ছিল? নাকি আসলেই এটি সেরা দল?
কোহলি জানান, “আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে আমরা সেরা দল, নয় কী?” পরবর্তীতে সাংবাদিক আবারো প্রশ্ন ছুড়ে দেন কোহলিকে। ‘কিন্তু এটা কী আসলে গত দেড় দশকের সেরা ভারতীয় দল?
উত্তরে কোহলি জানান, “আপনার কী মনে হয়? আপনি নিশ্চিত নন? তার মানে এটা একান্তই আপনার চিন্তা-ভাবনা।”
ইংল্যান্ড সফরে দল প্রত্যাশা অনুযায়ী ফলাফল না পেলেও ব্যক্তিগত লক্ষ্য পূরণ হয়েছে কোহলির। ৫ টেস্টে করেছেন ৫৯৩ রান।