-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আসরে নিজেদের প্রথম জয়ের ম্যাচে অধিনায়ক মোহাম্মদ নবীর সাথে সাইফউদ্দিন। ছবিঃ বিডিক্রিকটাইম[/caption]
ম্যাচ শেষে সবাই-ই গাইলেন সাইফউদ্দিনের স্তুতি। সবার কণ্ঠেই মোটামুটি একই কথা ঝরল- চট্টগ্রাম হেরেছে সাইফউদ্দিনের কাছেই।
ম্যাচ শেষে কুমিল্লার অধিনায়ক মোহাম্মদ নবি বলেন, ‘প্রথম ম্যাচে অধিনায়কত্ব উপভোগ করিনি। কিন্তু এখানে করেছি। মাঝের ওভারগুলোর দিকে রাশিদ, ব্রাভো এবং সাইফুদ্দিন খুব ভালো বল করেছে। সবারই উচিত যার যার দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল থাকা। আজ আমরা ব্যাটিং অর্ডারও পরিবর্তন করেছি, যেটা কাজে দিয়েছে।’
সাইফউদ্দিনকে কৃতিত্ব দিয়েছেন কুমিল্লার ইংলিশ ওপেনার জশ বাটলারও। তিনি বলেন, 'যদিও বোলিংয়ের সময় আমাদের শুরুটা ভালো হয়নি, তবে রাশিদ খান এবং সাইফুদ্দিনদের দুর্দান্ত বোলিংয়ে আমরা তাদের অল্পতে আটকে দিতে সমর্থ হই। ব্যাটিংয়ের সময় আমি প্রথম ছয় ওভারের দিকেই মনোনিবেশ করি। উইকেট ভালো থাকায় রান তুলতে আমাদের কোন কষ্টই হয়নি। এসব আসরে যারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে তারা তাদের লক্ষ্য বুঝে খেলতে পারে।'
সাইফউদ্দিনের দুর্দান্ত বোলিংয়ের শিকার হয়ে চিটাগং ভাইকিংস দ্রুত উইকেট হারাতে থাকলে দলটির বড় স্কোরের স্বপ্ন চাপা পড়ে যায়। এই ব্যাপারটিকেই ম্যাচ হারের কারণ বলে মনে করছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মিসবাহ-উল-হক।
তিনি বলেন, 'শুরুতে আমাদের লক্ষ্য ছিল ১৮০ রান করা। ভেবেছিলাম ১৭০ রান করতে পারবো অন্তত। কিন্তু মাঝের দিকে আমরা উইকেট হারাতে থাকি। তারাও খুব ভালো বল করে। ভালো শুরুর পরেও আমরা হেরে গেলাম। আমাদের উচিত ছিল মাঝের ওভারগুলোতে ভালো করা। সেখানেই আমরা হেরে যাই। আমাদের খেলোয়াড়দের খেলা বুঝতে এবং আমাদের গেমপ্লান করতে কিছু সময় অন্তত দরকার। তবে আমাদের দ্রুত ফিরতে হবে। একবার চাপে পড়লে, এইসব খেলায় সেখান থেকে ফেরা কঠিন।'