-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এক মিনিট নিরবতা পালন দুই দলের। ছবি : বিডিক্রিকটাইম[/caption]
অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি অস্ট্রেলিয়ার ক্রিকেট সংশ্লিষ্ট, পরিবারের লোকজনরা। তার মধ্যে আরেক কিংবদন্তী ক্রিকেটারকে হারাল ক্রিকেট অস্ট্রেলিয়া।
শনিবার রাতে কুইন্সল্যান্ড রাজ্যের টাউন্সভিল শহরের কাছে গাড়ি দুর্ঘটনার শিকান হন সাইমন্ডস। টাউন্সভিলের ৫০ কিলোমিটার দূরে অ্যালিস রিভার ব্রিজ থেকে গাড়ি বাম দিকে মোড় নেওয়ার সময় উল্টে যায়।
সাইমন্ডসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট বিশ্বে। যার ছাপ পড়েছে কি না বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজে। চট্টগ্রাম টেস্টে মাঠে নামার আগে এক মিনিট নীরবতা পালন করেন মুমিনুল ও করুনারত্নে বাহিনীরা।
তাঁর মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান শোক প্রকাশ করেছেন। পরপর তিন কিংবদন্তী ক্রিকেটারকে হারানো মোটেও সহজ নয় তাঁদের জন্য।
সাইমন্ডসের মৃত্যুর রহস্য এখনও বের করতে পারেনি অস্ট্রেলিয়া পুলিশ। তাঁরা জানায় তাঁদের পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেন এ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
[caption id="attachment_200405" align="aligncenter" width="696"]
সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাইমন্ডস।[/caption]
উল্লেখ্য, ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ২৬টি টেস্ট খেলেছেন সাইমন্ডস। ৪১ গড়ে দুটি সেঞ্চুরিতে ১৪৬২ রান করেছেন তিনি, আছে ২৪টি উইকেটও। অফ স্পিনের পাশাপাশি মিডিয়াম পেস বলও করতেন। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১৪ মে। সেখানে ব্যাট করেছেন ১৬৯ স্ট্রাইক রেটে।
টেস্ট ও টি-টোয়েন্টি কম খেললেও ওয়ানডে খেলে নিজেকে নিয়ে যান কিংবদন্তিদের কাতারে। ১৯৮টি ওয়ানডে খেলা সাইমন্ডস এই ফরম্যাটে ৫০৮৮ রানের মালিক, গড় যেখানে ৪০। ৬টি সেঞ্চুরিতে রান করেছেন ৯২ স্ট্রাইক রেটে। শিকার করেছেন ১৩৩টি উইকেট। একটা সময় অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে অবিচ্ছেদ্য অংশ ছিলেন সাইমন্ডস।