-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গতকাল থেকেই ফের আলোচনায় এসেছেন সাকিব। শুধু যে দেশেই তাঁকে ঘিরে আলোচনা হচ্ছে এমনটা নয়। বাইরের মিডিয়ারও নজরে এসেছে বিষয়টি। এতে অধিকাংশ মানুষই সাকিবের বিরুদ্ধে ক্ষিপ্ত থাকলেও বরাবরের মতো সাকিবের হয়েই কথা বললেন তাঁরই সহধর্মিণী উম্মে আহমেদ শিশির।
ম্যাচ শেষে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন শিশির। তিনি মনে করেন, বাকিরাও হয়ত কিছুটা ধারণা পাচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে কারো তো দাঁড়ানোর সাহস রয়েছে।
“গণমাধ্যমের মতো আমিও পুরো বিষয়টা খুব উপভোগ করছি। অবশেষে টিভিতে কিছু খবর পাওয়া গেলো। যারা আজকের (শুক্রবার) ঘটনার পরিষ্কার চিত্র বুঝতে পেরেছে, তাদের সমর্থন দিতে দেখা সত্যিই দারুণ লাগছে। অন্তত কেউ একজনের তো সব প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসটা রয়েছে।”
মূলত সাকিব এমন প্রতিবাদ জানিয়েছেন আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে। তাঁর করা বলটি মুশফিকের পায়ে লাগলেও সেই আবেদনে সাড়া দেননি তিনি। শিশির মনে করেন বরাবরের মতো সাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা চালানো হচ্ছে এবং মূল বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
“দুঃখজনক ব্যাপার হলো, এখানে মূল ইস্যুটি চাপা দিয়ে মিডিয়া শুধু তাঁর রাগ প্রকাশের বিষয়টি তুলে ধরেছে। এখানে আসল বিষয় হলো আম্পায়ারদের নেওয়া ক্রমাগত ভুল সিদ্ধান্তগুলো। শিরোনামগুলো সত্যিই দুঃখজনক। আমার কাছে মনে হয়, এটা তাঁর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। যা কি না দীর্ঘসময় ধরে চলে আসছে, যাতে যেকোনো পরিস্থিতিতে তাঁকে ভিলেন বানানো যায়। আপনি যদি ক্রিকেটপ্রেমী হয়ে থাকেন, তাহলে নিজের কর্মকান্ডের ব্যাপারে সতর্ক হোন।”
এদিকে বিডিক্রিকটাইমের সূত্র অনুযায়ী, সাকিবকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দিতে সুপারিশ করেছে ম্যাচ রেফারি। সাকিবের বিরুদ্ধে আনা অভিযোগ সিসিডিএমে জমা দিয়েছে তাঁরা। শীঘ্রই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ পর্যালোচনা করে সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সিসিডিএম।