-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে বলতে গেলেই একাই গুঁড়িয়ে দিয়েছিলেন সাকিব। যার স্বীকৃতিস্বরূপ পেয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বোলিং করার সময় চোট পান বাঁ পায়ের কুঁচকিতে। টেস্ট সিরিজ শুরুর আগে সেই চোট সারিয়ে ফিট হয়ে ওঠেন।
তবে চোট সাকিবের পিছু ছাড়েনি। চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে অর্ধশতক তুলে নিলেও বল করতে নেমে ফের চোটের শিকার হন। এবারো চোট বাঁ পায়ে, তবে উরুতে। এই চোটের কারণে আর ব্যাটিং বা বোলিং করতে পারেননি। চট্টগ্রাম টেস্ট শেষে জানা যায়, পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েছেন সাকিব। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) তার বদলি হিসেবে দলে নেওয়া হয় সৌম্য সরকারকে।
ক্যারিবীয় দলের ফর্মে থাকা ব্যাটসম্যান এনক্রুমাহ বনার অবশ্য মনে করেন, সাকিব না থাকা সত্তেও বাংলাদেশকে হালকেভাবে নেওয়ার সুযোগ নেই। বরং সাকিব থাকা অবস্থায় যেভাবে দল প্রস্তুতি নিয়েছে, এবারো একই থাকবে প্রস্তুতি।
বনার বলেন, 'সাকিবের অনুপস্থিতি তাদের জন্য বিশাল ক্ষতি। তার পারফরম্যান্স ভালো, অভিজ্ঞও। তবে সাকিবকে ছাড়াও তারা ভালো একটি দল। তাই কোনো কিছুই হালকাভাবে নিচ্ছি না। আমরা একই প্রস্তুতি নিব, যা আমাদের ভালো ফলাফলও এনে দিচ্ছে। জেতাটা গুরুত্বপূর্ণ; শুধু আমাদের জন্যও নয়, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে থাকা সমর্থকদের জন্যও।'
'আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল থাকা এবং দেশের জন্য লড়াই করা খুব গুরুত্বপূর্ণ।'- বলেন বনার।