-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কাগজ-কলমে ভালো দল গড়েও খোঁড়াতে-খোঁড়াতে বিপিএলের দ্বিতীয় পর্বে এসেছিল ঢাকা ডায়নামাইটস। টুর্নামেন্ট চলার মাঝে দলে অনেক পরিবর্তন লক্ষ্য করা গেছে। কয়েকজন বিদেশি ক্রিকেটার আসরের মাঝপথে দলে যোগ দিয়েছেন। এর মাঝে উল্লেখযোগ্য শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা। ওপেনিংয়ে ভালো জুটি না পাওয়া ঢাকা থারাঙ্গার আগমনে কিছুটা দুশ্চিন্তামুক্ত। শেষ দুই ম্যাচে ভালো সূচনা পেয়েছে সাকিবরা। গ্রুপ পর্বে বাঁচা-মরার ম্যাচে ৪৩ রানের পর প্রথম এলিমিনেটরে ওপেনিং জুটি থেকে আসে ৪৪ রান।
শুরুতে ভালো জুটি হওয়ায় দারুণ খুশি দলটির কোচ খালেদ মাহমুদ সুজন। বিগম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি সবসময় চাই আগে বা পরে যখনই ব্যাটিং করি না কেন, বড় পার্টনারশিপ হোক। পার্টনারশিপ সচল থাকলে প্রতিপক্ষ বোলাররা চেপে বসার সুযোগ কম পায়। উপুল থারাঙ্গা আসায় আমরা শুরুতে এখন পার্টনারশিপ পাচ্ছি। সুনিল নারাইনও এখন মানিয়ে নিয়েছে।’
এদিকে চলতি বিপিএলের শেষের দিকে এসে যেন ছন্দ হারিয়ে ফেলেছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ১০ ম্যাচে ২৬৭ রান করা সাকিব শেষ তিন ম্যাচে করেছেন মাত্র ৮ রান। এই ক্রিকেটারের আত্মনিবেদনে কোনও ঘাটতি নেই বলে জানিয়েছেন দলের কোচ সুজন। পাশাপাশি আশা প্রকাশ করেছেন বড় ম্যাচে জ্বলে উঠবেন ঢাকার অধিনায়ক।
সাকিবের ফর্ম প্রসঙ্গে সুজন বলেন, ‘সাকিব শুরুর কয়েকটা ম্যাচ খুব ছন্দে ছিলো। যতক্ষণ উইকেটে ছিল হাত খুলে খেলেছে, সাবলীল ব্যাটিং করেছে। তাতে স্কোর বোর্ড সচল থেকেছে। দলও হয়েছে উপকৃত। কিন্তু হঠাৎ একটু ছন্দপতন হয়েছে। এটা একজন ক্রিকেটারের আসতেই পারে। তবে আমি জানি তার আত্মনিবেদনে কোনো ঘাটতি নেই। সে শতভাগ সিরিয়াস। আমি আশা করবো আগামীকাল সাকিব জ্বলে উঠবে। এতে আমার দলের জন্যও ভালো হবে।’