-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কার্ডিফে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ড। ম্যাচের প্রথম তিন বলের ভেতরেই ইমাম-উল-হক ও বাবর আজমকে সাজঘরে পাঠান সাকিব। দুইজনেই ফেরেন ০ রানে। অভিষিক্ত লুইস গ্রেগরি শিকার করেন রিজওয়ানকে। তারপরে আবারও উইকেট পান সাকিব। ২৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।
শোয়েব মাকসুদকে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন ফখর জামান। তবে রান আউট হয়ে উইকেট বিলিয়ে দেন মাকসুদ। ৩২ বলে ১৯ রান করে মাসুদও ফিরে গেলে পাকিস্তান পঞ্চম উইকেট পড়ে ৭৯ রানে।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলা ফখর দলীয় ৯০ রানে সাজঘরে ফিরলে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান। শাদাব খানের ৩০ সুবাদে শেষ পর্যন্ত ১৪১ রানের সংগ্রহ পায় সফরকারীরা।
ইংল্যান্ডের পক্ষে সাকিব ১০ ওভারে ১ মেডেনসহ ৪২ রান খরচায় নিয়েছেন ৪টি উইকেট। ক্রেইগ ওভারটন ও ম্যাথু পার্কিনসন ২টি করে এবং গ্রেগরি একটি উইকেট পেয়েছেন।
সহজ লক্ষ্যের জবাব দিতে নেমে অভিষিক্ত ফিলিপ সল্ট ৭ রান করে শাহীন আফ্রিদির শিকারে পরিণত হন। ২২ রানে প্রথম উইকেটটি হারালেও জয় পেতে ইংল্যান্ডের কোনো সমস্যাই হয়নি। আরেক অভিষিক্ত ব্যাটসম্যান জ্যাক ক্রোলিকে সাথে নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন ডেভিড মালান।
মালান ৬৯ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ইনিংসটিতে ছিল ৮টি চার। ক্রোলি অপরাজিত থাকেন ৫৮ রানে, খেলেন ৫০টি বল। তার ব্যাট থেকে আসে ৭টি চার। ইংল্যান্ড ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে মাত্র ২২তম ওভারে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১৪১/১০ (৩৫.২ ওভার)
ফখর ৪৭, শাদাব ৩০, মাকসুদ ১৯;
সাকিব ৪/৪২, ওভারটন ২/২৩, পার্কিনসন ২/২৮।
ইংল্যান্ড ১৪২/১ (২১.৫ ওভার)
মালান ৬৮*, ক্রোলি ৫৮*, ফিলিপ ৭;
শাহীন ২/২২।
ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী।