-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সাকিবের চেয়ে বেশিবার একই টেস্টে পঞ্চাশ ছাড়ানো ইনিংস ও পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড আছে শুধু বোথামেরই। তিনি এই কীর্তি গড়েছিলেন এগারো বার।
ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে দলের বিপর্যয়ের সময় হাল ধরে ১৩৩ বলে ৮৪ রানের অসাধারণ কার্যকরী এক ইনিংস খেলেন সাকিব। এরপর বল হাতে স্পিনে নাজুক অস্ট্রেলিয়াকে ২১৭ রানে ধসিয়ে দিতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা, যেখানে তিনি একাই শিকার করেছেন পাঁচটি উইকেট। অজি নাইটওয়াচ ম্যাচ নাথান লায়নকে দিনের শেষ বেলায় সাজঘরে ফিরিয়ে পাঁচ উইকেটের কোটা পূর্ণ করেন সাকিব।
পাঁচ উইকেট নেওয়ার বিনিময়ে সাকিব অজিদের দিয়েছেন ৬৮ রান, আর এতে লেগেছে মোট ২৫.৫ ওভার। সবগুলো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া মাত্র চতুর্থ বোলার সাকিব।
একই ইনিংসে পঞ্চাশ ছাড়ানো ইনিংস ও পাঁচ উইকেট লাভের যে কীর্তি সাকিব গড়েছেন, সেটি সাতবার ঘটেছে দেশের মাটিতেই। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালে খুলনা টেস্টে করেছিলেন এই অনন্য পারফরমেন্স।
এতদিন সাকিব এই রেকর্ড ভাগাভাগি করছিলেন সাবেক কিউই ক্রিকেটার রিচার্ড হ্যাডলির সাথে, যিনি কীর্তিটি গড়েছেন ছয়বার। 