-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ম্যাচে শ্রীলঙ্কার ইনিংসের ৪১তম ওভারে মুস্তাফিজুর রহমানের করা প্রথম বলে শ্রীলঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমালকে রান আউটের জন্য থ্রো করার চেষ্টা করেন সাকিব। এ সময় বাম হাতের আঙুলের নিচে ব্যাথা পান তিনি। ব্যথা মারাত্মক বোঝা যায় সাকিব একটু পরই মাঠ ছেড়ে গেলে। শেষমেশ আর মাঠেই নামা হয়নি তার, দলও খেলেছে একজন ব্যাটসম্যান কম নিয়ে। প্রথম ইনিংসে নিজের ১০ ওভারের বোলিং কোটাও পূরণ করেননি এই অলরাউন্ডার। বল হাতে করেছেন মাত্র ৫ ওভার। উইকেট না পেলেও দিয়েছেন ২০ রান।
জানা গেছে, সাকিবের আঙুলে লেগেছে চারটি সেলাই। চোট লাগার পরপরই তিনি মাঠে শুয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নিয়ে যাওয়া হয় বিসিবির মেডিকেলে। পরবর্তীতে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয় এবং হাতে এক্সরে করানো হয়।
শনিবার সন্ধ্যায় বিসিবির মিডিয়া উইংয়ের মাধ্যমে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাকিবের ইনজুরি প্রসঙ্গে বলেন, 'সাকিবের বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলের গোঁড়া মচকে গেছে। একজন কসমেটিক সার্জন তার চোটের বিষয়টি সার্বিক মূল্যায়নের পর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।'
ইনজুরি আক্রান্ত সাকিব বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টে না থাকার সম্ভাবনাই বেশি। আগামী ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দেবাশীষ চৌধুরী বলেন, 'পরবর্তী মূল্যায়নের আগে চোটাক্রান্ত আঙ্গুল দিয়ে সাকিব কোন ধরনের কাজ করতে পারবেন না। যার অর্থ দাঁড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি তিনি খেলতে পারছেন না।’
ইনজুরির কারণে বোলিং তো করতে পারেননিই, সাকিব নামতে পারেননি ব্যাট হাতেও। দলও তার অভাব বোধ করেছে হাড়েহাড়ে। একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলা বাংলাদেশ ফাইনাল ম্যাচ হেরেছে ৭৯ রানে।