-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
©বিসিসিআই[/caption]
প্রথম ম্যাচে একাদশে থাকলেও দ্বিতীয় ম্যাচে ছিটকে যান সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। বল হাতে ৩ ওভার ৪ বল বোলিং করে ৪২ রান দেন তিনি। শেষ ওভারে বোলিং করতে এসে হজম করেন দুই ছক্কা। পুরো ইনিংসে তার বলে ৫ টি ছক্কা মারে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা। ম্যাচটি ছয় উইকেটে হেরে যায় সানরাইজার্স হায়দরাবাদ।
প্রথম ম্যাচে চোটের কারণে বাদ পড়া অধিনায়ক কেন উইলিয়ামসন ফিরেন সাকিব আল হাসানের জায়গায়। উইলিয়ামসনকে জায়গা করে দিতে বাদ পড়েন সাকিব। ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন আর রশিদ খান- এ চার বিদেশিকে নিয়ে মাঠে নামে সানরাইজার্স হায়দরাবাদ। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালসের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য এক ওভার ও আট উইকেট হাতে রেখে টপকে যায় সানরাইজার্স হায়দরাবাদ।
প্রথম ম্যাচে ৫৩ বলে ৮৫ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচে ৩৭ বলে ৬৯ রান করেন ডেভিড ওয়ার্নার। জনি বেয়ারস্টো দুই ম্যাচে করেছেন যথাক্রমে ৩৯ ও ৪৫। উইকেটরক্ষকের দায়িত্বটাও পালন করছেন তিনি। দুই ম্যাচেই দলের সেরা বোলার ছিলেন লেগ স্পিনার রশিদ খান। রাজস্থান রয়্যালসের বিপক্ষে হয়েছেন ম্যাচসেরা। ব্যাট হাতেও রেখেছেন দলের জয়ে অবদান। কেন উইলিয়ামসনের শুরুটা ভালো না হলেও (১০ বলে ১৪ রান) তার কাঁধে অধিনায়কত্ব। তাই এ চারজনের কারো বাদ পড়া এবং তাদের জায়গায় সাকিব আল হাসানের ফিরে আসার সম্ভাবনা অনেক ক্ষীণ।
দারুণ সময় পার করছেন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটসম্যানরা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের জন্য চ্যালেঞ্জ হবে ডেভিড ওয়ার্নারকে আটকানো। সময়টা মোটেও ভালো যাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। দুই ম্যাচেই পরাজিত হয়েছে তারা। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ভুল আম্পায়ারিংয়ের শিকারও হতে হয়েছে। বোলিংয়ে সানরাইজারররস হায়দরাবাদকে আটকে রাখার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারেন যুযবেন্দ্র চাহাল। ব্যাটিংয়ে এবি ডি ভিলিয়ার্স আর বিরাট কোহলি ছন্দে রয়েছেন। বেঙ্গালুরুর দুশ্চিন্তা হলো দুই বিদেশি মঈন আলি আর শিমরন হেটমেয়ারের অফফর্ম। মঈন দুই ম্যাচে ২২ আর হেটমেয়ার দুই ম্যাচে ৫ রান করেছেন।
সম্ভাব্য একাদশ :
সানরাইজার্স হায়দরাবাদ : ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, দীপক হুদা, রশিদ খান, শাহবাজ নাদীম, ইউসুফ পাঠান, সিদ্ধার্থ কাউল, সন্দ্বীপ শর্মা ও ভুবনেশ্বর কুমার।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : পার্থিব প্যাটেল, মঈন আলি, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, শিভাম ডুবে, শিমরন হেটমেয়ার, উমেশ যাদব, যুযবেন্দ্র চাহাল, কলিন ডি গ্রান্ডহোম, মোহাম্মদ সিরাজ ও নবদ্বীপ সাইনি।




