-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সাদমান ইসলাম। ছবি: বিডিক্রিকটাইম[/caption]
তারকাখ্যাতি এখনই পেয়ে গেছেন, এমনটি বলা ভুল হবে। তবে সব সংবাদমাধ্যমের তাক করা ক্যামেরা আর মাইক্রোফোন তার দিকে, এতে একটু যেন বিব্রতই বোধ করছিলেন স্বল্পভাষী এই প্রতিভাবান। তাই সরল স্বীকারোক্তি- ‘একটু নার্ভাস। কিন্তু কথা তো বলতেই হবে!’
ঘরোয়া, বয়সভিত্তিক ও জাতীয় পর্যায়ে দ্বিতীয় সারির দলে মাঠ মাতিয়ে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। খেলতে নামার আগে যেমনটি আলোচনায় জায়গা করে নিয়েছিলেন, এক ইনিংস খেলেও যথারীতি তা-ই। সাদমান জানালেন, তার এতদূর আসার পেছনে মূল অবদান তার বাবা শহীদুল ইসলামেরই; যিনি সবসময় ‘ক্রিকেটার সাদমান’কে যুগিয়েছেন অকুণ্ঠ সমর্থন।
সাদমান বলেন, ‘আব্বু সবসময় আমাকে ক্রিকেটের জন্য সাপোর্ট দিয়েছে। অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭- যেকোনো ক্যাম্পেই আবু আমাকে সাথে নিয়ে যেত। তখন ছোট ছিলাম, ইচ্ছা ছিল খেলোয়াড় হবো। তখন থেকে আব্বু আমাকে যেভাবে খেলার জন্য বলেছে- একাডেমি, স্কুল ক্রিকেট... অনেক সাপোর্ট করেছে আমাকে খেলার জন্য। কিভাবে খেলতে হয়, কীভাবে লাইফ সেট করতে হয় ক্রিকেটারদের এগুলো আমাকে এখনও বলে।’
টেস্ট স্কোয়াডের প্রথম ঘোষণা করা দলে অবশ্য জায়গা পাননি সাদমান। প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে অর্ধ-শতক ছাড়ানো ইনিংস খেলে নজর কেড়েছেন নির্বাচকদের, এরপর প্রথম টেস্টের আগমুহূর্তে দলে ডাক পেয়ে খেলা হয়নি প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টে অবশ্য কাজে লেগেছে প্রস্তুতি ম্যাচে অভিজ্ঞতা। সাদমান বলেন, ‘বোলারদের সম্পর্কে জানা ছিল, এটা আমার অনেক কাজে দিয়েছে। শেষ ম্যাচে যেমন চিন্তা করে এসেছি, যেমন ব্যাটিং করে এসেছি সেটা আজকে আমার অনেক উপকারে এসেছে।’