-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ম্যাচ সেরার পুরষ্কার পাওয়া তাইজুল ম্যাচ শেষে এলেন সংবাদ সম্মেলনে, দলের প্রতিনিধি হয়ে। এসে যেসব কথা বললেন, তার সারমর্ম যেন এই- সাদা বলেও তিনি লাল বলের চেয়ে কম যান না!
টেস্টে তিনি ধারাবাহিক পারফর্মার হলেও সীমিত ওভারের ক্রিকেট খেলাই হয় কালেভদ্রে। তাই তাইজুলের এমন পারফরম্যান্স যেন একটু চমকেই দিয়েছে সবাইকে। তবে তা যে চমক জাগানোর মত কিছু নয়, ইতিবাচক অর্থে সেই ইঙ্গিত দিয়ে তাইজুল বলেন, ‘সাদা বলের ক্রিকেট আজই প্রথম খেলেছি আর আগে কখনও খেলিনি- এমনটি তো নয়। এর আগেও জাতীয় দলে খেলেছি। ঘরোয়া ক্রিকেটেও খেলেছি; বিপিএল খেলেছি।’
মাত্র ১২৮ রানের পুঁজি নিয়ে এদিন দারুণ বোলিং ছাড়া জয়ের রাস্তা ছিল না খুলনা টাইটান্সের কাছে। সেই চাপ জয় করে দলকে প্রথম বিজয়ের স্বাদ এনে দেওয়া তাইজুল এসব চাপকে নিচ্ছেন স্বাভাবিকভাবেই। তিনি বলেন, ‘ক্রিকেটে সব সময় চাপ থাকেই। আমরা টানা চারটি ম্যাচে হেরেছি। এই অবস্থায় একটা দল অবশ্যই পিছিয়ে থাকে। এ সময় চাপটা একটু বেশি থাকে। অফিশিয়াল কিংবা টিম ম্যানেজমেন্ট সবাই-ই আমাদের ভেঙে পড়তে মানা করেছেন।’
সব ফরম্যাটের ক্রিকেটেই তিনি মনোযোগী জানিয়ে তাইজুল আরও জানান, ‘সব সময় আমি সব ধরনের ক্রিকেটই উপভোগ করি। ক্যারিয়ার এখনো পড়ে আছে। ক্যারিয়ার তো শেষ হয়নি।’
পাঁচ ম্যাচ খেলে এই একটি ম্যাচে জয় পাওয়া খুলনা এখনও রেখেছে শেষ চারে খেলার আশা। সেটি জানিয়ে তাইজুলের ভাষ্য, ‘এখনও আমাদের সাতটা ম্যাচ আছে। এই ৭ ম্যাচের মধ্যে যদি ৪-৫ ম্যাচ জিততে পারি পরের ধাপে যাওয়া অসম্ভব নয়। পরের ধাপে যাওয়ার লক্ষ্যেই আমরা খেলব।’