-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সাভারে আবারো জয়ের দেখা পেয়েছে ডিপিএলে অন্যতম শক্তিশালী দল আবাহনী লিমিটেড। এই ম্যাচে আগে ব্যাটিং করতে নামে আবাহনী। ব্যাটিংয়ে নেমে এই ম্যাচেও বড় স্কোর পাননি ওপেনার সৌম্য সরকার। ১২ বলে ১২ রান করে রবিউল হকের বলে আউট হন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা জহুরুল এই ম্যাচেও ভালো কিছুর ইঙ্গিত দিলেও বড় করতে পারেননি তিনি।
২৪ বলে ২৫ রান করে আউট হন জহুরুল। এতদিন ব্যাটিংয়ে তেমন একটা সু্যোগ পাননি সাব্বির রহমান। এই ম্যাচে চারে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিলেন তিনি। সেই সাথে এতদিন রান না পাওয়া শান্তও ছিলেন বেশ ইতিবাচক। দুইজন মিলে গড়েন ৯৩ রানের জুটি। তবে ১ রানের জন্য আক্ষেপ করতে হয় সাব্বিরকে। ফিফটি থেকে মাত্র একরান দূরে থেকে আউট হন তিনি। সাব্বির ব্যর্থ হলেও ফিফটি তুলে নেন নাজমুল হোসেন শান্ত।
মোসাদ্দেকের আউটের পর ৬০ রান করে আউট হন শান্ত। অবশ্য মেহেদী মিরাজের ৫৪ বলে ৪৭, মুনিম শাহরিয়ারের ১৬ ও সানজামুলের ১৩ রানে ভর করে ২৬২ রানেই ইনিংস শেষ হয় আবাহনীর। খেলাঘরের হয়ে পাঁচটি উইকেট লাভ করেন রবিউল হক। আবাহনীর দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় খেলাঘর। প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শাহরিয়ার ও মাহিদুল।
২২ রান করে মাহিদুল আউট হলে ৩২ রান করা শাহরিয়ারও আউট হন। মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ম্যাচের হালই ধরতে পারেননি। নিয়মিত উইকেট তুলে নিতে থাকেন সানজামুল ইসলাম। তার বোলিং তোপে টিকতেই পারেনি খেলাঘরের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ১৩০ রানেই শেষ হয় খেলাঘরের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোরঃ
আবাহনী ২৬২ (ওভার ৪৮.৪)
শান্ত ৬০, সাব্বির ৪৯, সৌম্য ১২, মিরাজ ৪৭: রবিউল ৫-৬৪
খেলাঘর সমাজ কল্যাণ ১৩০ (ওভার ৩২.৫)
মোসাদ্দেক ৩৬*, শাহরিয়ার ৩২: সানজামুল ৪-৩৬
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। 