-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে টস জিতে আগে ব্যাটিং করতে ময়মনসিংহ থান্ডারকে আমন্ত্রণ জানান ময়মনসিংহ রাইডার্সের অধিনায়ক উত্তম কুমার। আগে ব্যাটিং করে নির্ধারিত ১০০ বলে ১১৬ রান সংগ্রহ করে ময়মনসিংহ থান্ডার। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ফরহাদ রেজা। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এসে দলে যোগ দেন এই জাতীয় ক্রিকেটার। তার ব্যাট থেকে আসে ১৩ বলে ২৮ রানের ক্যামিও। এছাড়া স্থানীয় ক্রিকেটার অর্ক করেন ১৪ বলে ২২ রান।
ময়মনসিংহ রাইডার্সের পক্ষে ৯ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন স্থানীয় বোলার রনি। ৩৭ রানের বিনিময়ে ৩টি উইকেট পান স্বাধীন।
১১৭ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন আরেক জাতীয় ক্রিকেটার সাব্বির রহমান। ২২ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেন তিনি। ময়মনসিংহ রাইডার্সের অধিনায়ক উত্তমের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৩৫ রান।
৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করে ময়মনসিংহ রাইডার্স। ময়মনসিংহ থান্ডারের পক্ষে ৯ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন টিটু।
ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত ময়মনসিংহ রাইডার্সের পক্ষে দুর্দান্ত বোলিং করা রনি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শুভাগত হোম চৌধুরি। বল হাতে ১৩ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৫৫ রান করেছেন তিনি। সেরা বোলিং ১৪ রানের বিনিময়ে ৫ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ময়মনসিংহ থান্ডার ১১৬/৯ (১৬.৪ ওভার)
ফরহাদ রেজা ২৮, অর্ক ২২;
রনি ৩/৯, স্বাধীন ৩/৩৭।
ময়মনসিংহ রাইডার্স ১১৯/২ (১৫.২ ওভার)
সাব্বির ৩৭*, উত্তম ৩৫;
টিটু ২/৯।
ময়মনসিংহ রাইডার্স ৯ উইকেটের জয়ে চ্যাম্পিয়ন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 