-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সাব্বির বর্ণবাদী আচরণ ও ইট ছুঁড়ে মারার কথা অস্বীকার করলেও প্রমাণ আছে বলে দাবি করেছেন 'ভিকটিম' ইলিয়াস সানি। তার দাবি, সাব্বির গায়ে পড়েই তার সাথে এমন আচরণ করেছেন এবং এতে তার কোনো ভূমিকা নেই।
বিডিক্রিকটাইমকে সানি বলেন, 'ও অস্বীকার করবে কীভাবে? আমার কাছে প্রমাণ আছে। অস্বীকার করে যাবে কোথায় সে? ও তো অস্বীকারই করবে, যারা এসব ঘটনা করে তারা কি স্বীকার করে?'
সানি আরও বলেন, 'আমার জীবনে আমি কোনো দিন মাঠের মধ্যে এরকম চিল্লাচিল্লি করেছি কোনো দিন শুনেছেন? আমার এসবের রেকর্ড নেই। আমি সাব্বিরের নামে কেন করব হুট করে? পাগল আমি? মারামারি করে বেড়াই নাকি সবার সাথে?'
বুধবারের (১৬ জুন) সাব্বিরের শাস্তির দাবি জানিয়ে শেখ জামাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, বিকেএসপির তিন নম্বর মাঠে শেখ জামাল ও ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের মধ্যকার ম্যাচে ফিল্ডিং করছিলেন সানি। এ সময় সাব্বির তাকে গালিগালাজ করেন।
শুধু তা-ই নয়, সানিকে নাকি ইটও ছুঁড়ে মেরেছেন মাঠের বাইরে থাকা সাব্বির। গালিগালাজের সময় সাব্বির বর্ণবাদী আচরণ করেছেন বলেও অভিযোগ উঠেছে। সানিকে তিনি 'কাইল্যা' বলে অভিহিত করেছেন বলে দাবি করেছে শেখ জামাল।