-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার মানুকা ওভালে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হয় স্বাগতিক ব্যাটাররা। দুই ওপেনার গড়েন দেড় শতাধিক রানের জুটি। অ্যালিসা হিলি মাত্র ২৬ বলে অর্ধশতক হাঁকান। শেষ পর্যন্ত তার ইনিংস থামে ৮৩ রানে। ৫৩ বলের বিধ্বংসী ইনিংসটাতে ছিল ১০টি চার ও ৩টি ছয়।
আরেক ওপেনার বেথ মুনি অপরাজিত থাকেন ৮১ রানে। তার বলের ইনিংসটিতে ছিল ৯টি চার। অ্যাশলেইস গার্ডনার অপরাজিত ছিলেন ৯ বলে ২২ রানের ছোট্ট ক্যামিও দেখিয়ে। নির্ধারিত ২০ ওভার শেষে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ১ উইকেটের বিনিময়ে ১৮৯ রান। একমাত্র উইকেটটি পান সালমা খাতুন।
পাহাড়সম রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাঘিনীরা। ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারায় বাংলাদেশ। মুর্শিদা খাতুন (৮), শামীমা সুলতানা (১৩) ও সানজিদা ইসলাম (৩) ফেরার পরে দলের হাল ধরার চেষ্টা করেন নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক। এই দুইজনের ঠিক ৫০ রানের জুটি ভাঙে নিগার আউট হলে।
তারপরে আবারো নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত ১০৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৯টি উইকেট হারায় বাংলাদেশ। অস্ট্রেলিয়া পায় ৮৮ রানের ব্যবধানে বড় জয়।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান আসে ফারজানার ব্যাট থেকে। তার ৩৫ বলের ইনিংসটিতে ছিল ৪টি চার। উইকেটরক্ষক নিগার করেন ১৯ রান, তবে খেলেন ৩২টি বল।
অস্ট্রেলিয়ার পক্ষে মেগান স্কাট শিকার করেন ৩টি উইকেট। জেস জোনাসেন পান ২টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১৮৯/১ (২০ ওভার)
হিলি ৮৩, মুনি ৮১*, গার্ডনার ২২*;
সালমা ১/৩৯।
বাংলাদেশ ১০৩/৯ (২০ ওভার)
ফারজানা ৩৬, নিগার ১৯, রুমানা ১৩, শামীমা ১৩;
মেগান ৩/২১, জোনাসেন ২/১৭।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 