-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কুমিল্লার প্রধান কোচ সালাউদ্দিনের সাথে পরামর্শকের ভূমিকা পালন করবেন রোডস।[/caption]
কুমিল্লা এবার তাই পাচ্ছে দুইজন হেভিওয়েট কোচকে। সালাউদ্দিন থাকা অবস্থায় রোডসের ভূমিকা কী হবে, এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল। অবশেষে রোডস নিজেই সেই প্রশ্নের উত্তর পরিস্কার করলেন।
রোডস জানালেন, সালাউদ্দিন ও খেলোয়াড়দের সহায়তা করার জন্যই তিনি কুমিল্লার সাথে যুক্ত হয়েছেন। নিজের অভিজ্ঞতা ভাগাভাগির পাশাপাশি এখান থেকে শিখতেও চান এই ইংলিশ কোচ।
রোডস বলেন, 'সালাউদ্দিন অনেক সফল একজন কোচ। শুধু বিপিএলে নয়, অনেক ক্রিকেটারের জন্যও সে দারুণ ভূমিকা রেখেছে। আশা করি প্রধান কোচ হিসেবেও তার সাফল্য অব্যাহত থাকবে। আমি এখানে সহায়তার জন্য এসেছি; শুধু খেলোয়াড় নয়, কোচদেরও সহায়তা করবো। আশা করি আমার অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগবে, আমিও এখান থেকে শিখব।'
সালাউদ্দিন ও রোডসকে নিয়ে কুমিল্লার ক্রিকেটাররা ইতোমধ্যে ২ দিন অনুশীলন করেছেন। সালাউদ্দিনের সাথে সময়টা ভালোই কাটছে, জানালেন রোডস।
তিনি বলেন, 'সালাউদ্দিনের সাথে সুন্দর সময় কাটছে। আশা করি দারুণ কাজে দিবে। খেলোয়াড়দের জানা প্রয়োজন, তাদের প্রধান কোচ সালাউদ্দিন আর আমি টুকটাক সহযোগিতার জন্য এসেছি। কুমিল্লা দারুণ একটি ফ্র্যাঞ্চাইজি। তাদের অনেক সাফল্য আছে। এবার কিছুটা অবদান রেখে তাদের সাফল্যে আমি যেন অংশ হতে পারি এজন্যই এসেছি।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 