-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার জয় ও দ্বিতীয় ম্যাচে ভারতের জয়ে সিরিজে বর্তমানে সমতা বিরাজ করছে। তৃতীয় ম্যাচ জিতে সিরিজ পরাজয় এড়াতে দুই দলই তাই মরিয়া। এই ম্যাচে ভারত তাদের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মাকে নিয়ে মাঠে নামবে। চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন রোহিত। খেলা হয়নি অজিদের বিপক্ষে সীমিত ওভারের দুই সিরিজেও।
তবে রোহিতকে জায়গা করে দিতে বাদ পড়তে হয়েছে মায়াঙ্ক আগারওয়ালকে। তরুণ এই ওপেনারের বাদ পড়ার আরেক কারণ আগের ম্যাচে অভিষিক্ত শুবমান গিল। এই ম্যাচেও গিল একাদশে থাকছেন। রোহিতের সাথে ওপেনারের ভূমিকা পালন করবেন তিনি।
এদিকে চোটের কারণে উমেশ যাদব ছিটকে গেছেন মাঠের বাইরে। দলের আরেক মূল পেসার মোহাম্মদ শামি চোটের কারণে ছিটকে গেছেন প্রথম টেস্টেই। এই ম্যাচে তাই ভারত সুযোগ দিয়েছে ২৩ বছর বয়সী পেষার নবদ্বীপ সাইনিকে। মোহাম্মদ সিরাজের সাথে তিনি সামলাবেন দলের বোলিং ইউনিট। অভিষেক হতে পারত থাঙ্গারাস্য নটরাজন, কিংবা একাদশে থাকতে পারতেন শার্দূল ঠাকুরও। তবে এ যাত্রায় সিনিয়র পেসারদের চোট আশীর্বাদ হয়ে এসেছে সাইনির জন্য।
একনজরে সিডনি টেস্টে ভারতের একাদশ : রোহিত শর্মা, শুবমান গিল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), হানুমা বিহারি, রিশাভ পান্ট, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও নবদ্বীপ সাইনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 