-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিগ ব্যাশের ১১তম আসরের শিরোপা জিতল পার্থ স্কর্চার্স। ছবিঃ গেটি ইমেজস[/caption]
সিডনির বিপক্ষে পার্থ জিতেছে ৭৯ রানের বিশাল ব্যবধানে। মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে পার্থ। তবে দ্রুত বেশ কিছু উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা।
৬ ওভারের মধ্যে ২৫ রানে ৪ উইকেট হারিয়ে যখন ধ্বংসস্তূপে পার্থ, ঠিক সেখান থেকেই দলকে টেনে তোলেন অধিনায়ক অ্যাস্টন টার্নার এবং লরি ইভান্স। শুরুর ধাক্কা দারুণভাবে সামাল দিয়ে ৪১ বলে ৭৬ রানের মারমুখি এক ইনিংস খেলে অপরাজিত থাকেন ইভান্স।
অন্যদিকে কম যাননি টার্নারও। ৩৫ বলে ৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। এরপর শেষ দিকে ৯ বলে ১৫ রানের ছোট্ট এক ঝড়ো ইনিংস খেলেন অ্যাস্টন অ্যাগার।
পঞ্চম উইকেটে ইভান্সের সঙ্গে টার্নারের ৫৯ বলে ১০৪ রানের জুটিতে ভর করেই লড়াই করার মত পুঁজি পায় পার্থ। শেষপর্যন্ত পার্থ গিয়ে থামে ১৭১ রানে, ৬ উইকেটের বিনিময়ে। পার্থের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন ইভান্স। সিডনির হয়ে ২টি করে উইকেট তুলে নেন নাথান লায়ন এবং স্টিভ ও’কিফি।
[caption id="attachment_190051" align="aligncenter" width="612"]
ফাইনাল ম্যাচে পার্থের জয় ৭৯ রানে। ছবিঃ গেটি ইমেজস[/caption]
ব্যাট করতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি সিডনি সিক্সার্স। ৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। এরপর দেখেশুনে খেলতে থাকেন নিকোলাস বারটাস এবং ড্যানিয়েল হিউজ। এরপর ৩২ রানের মাথায় বারটাস আউট হয়ে গেলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিডনি।
ড্যানিয়েল হিউজ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সফল হতে পারেননি। ৩৩ বলে ৪২ রান করে দলীয় ৭৭ রানের মাথায় রানআউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। বারটাস, হিউজ আর উইকেটরক্ষক ব্যাটার জে লেন্টন বাদে সিডনির আর কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা। ১৬.২ ওভারে মাত্র ৯২ রানে গুঁটিয়ে যায় তারা। ৭৯ রানের সহজ জয়ে তুলে নেয় পার্থ।
বল হাতে পার্থের হয়ে অনবদ্য ছিলেন অ্যান্ড্রু টাই। ৩ ওভার বল করে মাত্র ১৫ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। তাছাড়া পেসার জে রিচার্ডসন ৩.২ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। স্টিভ ও’কিফিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে পার্থের জয় নিশ্চিত করেছেন তিনিই।
সংক্ষিপ্ত স্কোর:
টস: সিডনি সিক্সার্স
পার্থ স্কর্চার্স: ১৭১/৬ (২০ ওভার)
টার্নার ৫৪, ইভান্স ৭৬*, অ্যাগার ১৫
হেইডেন ৩-০-২০-১, ও’কিফ ৪-০-৪৩-২, লায়ন ৩-০-২৪-২,
সিডনি সিক্সার্স: ৯২ (১৬.২ ওভারে)
বার্টাস ১৫, হিউজ ৪২, লেন্টন ১০*
রিচার্ডসন ৩.২-০-২০-২, বেহরেনডর্ফ ২-০-১২-১, টাই ৩-০-১৫-৩
ফল: ৭৯ রানে জিতে চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স
ম্যান অব দ্য ম্যাচ: লরি ইভান্স
ম্যান অব দ্য টুর্নামেন্ট: বেন ম্যাকডারমট।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




