-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠায় ডোয়াইন ব্রাভো এর নেতৃত্বাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স। ক্রিস গেইল এর অধীনে থাকা সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারে নি। বলার মত রান করতে পারেন নি কেউ। শেষদিকে কার্লোস ব্রাথওয়েট এর অপরাজিত ২৫ বলে ৩০ রানের ইনিংসে ১৩৫ রানের 'ছোট্ট' সংগ্রহ পায় সেন্ট কিটস এন্ড নেভিস। ত্রিনবাগোর হয়ে দুটি করে উইকেট নেন কুপার ও সিয়ারলেস।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ত্রিনবাগো। কট্রেল , হাফিজ ও শামসির দুই উইকেট শিকারে ১৪ ওভারে ৯০ রানে সাত উইকেট পরে যায় তাদের।
ত্রিনবাগোর হয়ে বলতে গেলে ম্যাচ একাই ছিনিয়ে আনেন কেভন কুপার। নবম ব্যাটসম্যান হিসেবে নেমে একরকম তান্ডব চালান প্রতিপক্ষের বোলারদের উপর। ১৪ বলে দুই চার আর দুই ছয়ে করেন ২৯ রান। অপরপ্রান্তে তাকে যোগ্য সঙ্গ দেন দীনেশ রামদিন। রামদিন অপরাজিত থাকেন ৩১ বলে ২৮ রান করে।
এরই সুবাদে এক ওভার হাতে রেখে শিরোপা ঘরে তোলে শাহরুখ খানের দল। ম্যাচসেরা হয়েছেন কেভন কুপার আর টুর্নামেন্ট সেরা হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ এর টিমমেট জ্যামাইকা তালাওয়াহস এর চ্যাডউইক ওয়ালটন।