-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সিপিএলের এবারের পর্বে মোট আট ম্যাচে অংশ নিয়ে ছয় ইনিংসে ব্যাট করার বিপরীতে ৫ ইনিংসে বল করার সুযোগ পেয়েছেন ৩২ বছর বয়সী এ অলরাউন্ডার। পুরো টুর্নামেন্টে ৬০ বল মোকাবেলা করে ১৩৫.৯ গড়ে সিপিএলের সেরা ব্যক্তিগত সংগ্রহ অপরাজিত ২৮সহ মোট ৮৭ রান করেছেন তিনি। আসরে সমান ৫ চার ও ৫ ছক্কা হাঁকিয়েছেন তিনি।
[caption id="attachment_55999" align="aligncenter" width="495"]
সিপিএল ২০১৮ আসরে ৫টি ছক্কা হাঁকিয়েছেন রিয়াদ।[/caption]
পক্ষান্তরে বল হাতে নিয়েছেন ৪টি উইকেট। এর জন্য মোট ১৫ ওভার বল করতে হয়েছে তাকে। বিনিময়ে খরচ করতে হয়েছে ৭.১ ইকোনমি রেটে ১০৭ রান। এবারের আসরে এক ইনিংসে তার সর্বোচ্চ বোলিং স্পেলটি ছিল সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে। ঐ ম্যাচে বোলিং কোটার ৪ ওভার হাত ঘুরিয়ে ১ মেডেনসহ ২০ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন তিনি।
এক নজরে মাহমুদউল্লাহ রিয়াদের সিপিএল ২০১৮ আসরের পারফরম্যান্সগুলো-
প্রথম ম্যাচ: এবারের আসরে নিজের প্রথম ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামেন রিয়াদ। ১০ বল মোকাবেলায় ১ চার ও ছয়ে ১৬ রান করার বিপরীতে ম্যাচে ১ ওভার বল করে ৫ রান খরচায় উইকেটশূন্য থাকেন তিনি।
দ্বিতীয় ম্যাচ: প্রতিযোগিতায় নিজের পুরনো দল জ্যামাইকা তালাওয়াহসের বিপক্ষে বল করার সুযোগ না মিললেও ব্যাট হাতে ১৫ বল খেলে ২২ রান করেন তিনি। এ রান সংগ্রহের পথে খেলেন ২টি চার ও ১টি ছয়ের মার।
তৃতীয় ম্যাচ: সেন্ট লুসিয়ার বিপক্ষে এ ম্যাচে বল হাতে দ্যুতি ছড়ান রিয়াদ। আসরে নিজের সেরা বোলিং ফিগারের দেখা পাওয়ার দিন সেন্ট লুসিয়াকে ৬৯ রানে অল-আউট করতে সেন্ট কিটসকে সাহায্য করেন তিনি। ৪ ওভার বল করে ১ মেডেনসহ ২০ রানের বিনিময়েী ম্যাচে গুরুত্বপূর্ণ ২টি উইকেট লাভ করেন তিনি।।
চতুর্থ ম্যাচ: বার্বাডোস ট্রাইডেন্টসের বিপক্ষে এ ম্যাচে ব্যাট কিংবা বল কোনোটারই সুযোগ মেলেনি তার।
পঞ্চম ম্যাচ: গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে নিজের পঞ্চম ম্যাচে ব্যাট হাতে ৬ বলে ৪ রান করার পর ৪ ওভার বল করে ২৮ রান খরচায় ১টি উইকেট নিজের থলেতে জমা করেন তিনি।
ষষ্ঠ ম্যাচ: ত্রিনবাগোর বিপক্ষে আসরে নিজের দ্বিতীয় ম্যাচে ২ ওভার বল করে ১৯ রান খরচ করলেও সাফল্যের দেখা পাননি তিনি। বল হাতে ম্লান থাকার পর ব্যাটিংয়ে মাত্র ৩ বল খেলার সুযোগ পান তিনি। যেখান থেকে ২ রান সংগ্রহ করে থাকেন অপরাজিত।
[caption id="attachment_56000" align="aligncenter" width="539"]
ম্যাচ জয়ের পর রিয়াদের সাথে সতীর্থের উদযাপন।[/caption]
সপ্তম ম্যাচ: বল না করলেও ব্যাট হাতে জ্যামাইকা তালাওয়াহসের বিপক্ষে দ্যুতি ছড়ান তিনি। বৃষ্টি আইনে ১১ ওভারে ১১৮ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে ঘরের মাঠে ১১ বলে অপরাজিত ২৮ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। যা তার দলকে ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি এবারের আসরের প্লে-অফ পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে সাহায্য করে।
সিপিএল ক্যারিয়ারে অপরাজিত ২৮ রানের ইনিংসটিই ডানহাতি এ ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
[caption id="attachment_55998" align="aligncenter" width="501"]
উইকেট শিকারের পর গেইলের সাথে রিয়াদের উদযাপন।[/caption]
অষ্টম ম্যাচ: ব্যাট হাতে জ্বলে ওঠে দুর্দান্ত এক পারফরম্যান্সে দলকে প্লে-অফে নিয়ে যাওয়ার পরের ম্যাচে কিছুটা ম্লান থাকেন রিয়াদ। প্রথমে বল করা সেন্ট কিটসের হয়ে শুরুতে ১ উইকেটের দেখা পেলেও শেষ পর্যন্ত ৪ ওভারে ৩৫ রান খরচায় এতেই সন্তুষ্ট থাকতে হয়। বল হাতে ম্লান থাকার পর ব্যাট হাতেও প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারেননি তিনি। বার্বাডোসের বিপক্ষে ১৯ বল খেলে ৮০ এর কম স্ট্রাইক রেটে করেন ১৫ রান।
তবে শেষ পর্যন্ত নাটকীয় ২০তম ওভারে প্রথম চার থেকে ১৭ রান নিয়ে ঠিকই জয় তুলে নেয় রিয়াদের দল সেন্ট কিটস। যার ফলে জয় দিয়ে শুরুর পর জয় দিয়েই এবারের সিপিএল পর্ব শেষ করেন তিনি।





