-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক ইয়ন মরগান। কিন্তু সিদ্ধান্তই যেন কাল হয়ে দাঁড়ায় কলকাতার জন্য। ম্যাচের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই টানা দুই উইকেট শিকার করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান সিরাজ। শিকার করেন রাহুল ত্রিপাটি ও নিতিশ রানাকে।
তার পরের ওভারেই শুবমান গিলকে প্যাভিলিয়নের পথ দেখান নবদ্বীপ সাইনি। নিজের দ্বিতীয় ওভারে এসে টম ব্যান্টনকে শিকার করেন সিরাজ। ১৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে কলকাতা।
সাবেক অধিনায়ক দীনেশ কার্তিক ও বর্তমান অধিনায়ক মরগান সামাল দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। কার্তিককে আউট করে তাদের ১৮ রানের জুটি ভাঙেন চাহাল। চাহালের দ্বিতীয় শিকারে ৪০ রানেই ৬ উইকেট হারায় কেকেআর।
কুলদীপ যাদব ও মরগানের ১৭ রানের জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করা মরগান আউট হন গুরকীরাতের তালুবন্দী হয়ে।
অষ্টম উইকেটে লকি ফার্গুসন ও কুলদীপ ইনিংসের সর্বোচ্চ ২৭ রানের জুটিটি গড়েন। ইনিংসের শেষ বলে কুলদীপের রান আউটে ভাঙে তাদের জুটি।
ব্যাঙ্গালোরের পক্ষে ৪ ওভারে দুইটি মেডেনসহ ৮ রানের বিনিময়ে ৩টি উইকেট পেয়েছেন সিরাজ। চাহাল ২টি এবং সাইনি ও সুন্দর একটি করে উইকেট পেয়েছেন।
সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে জয় পেতে কোনো বেগ পেতে হয়নি ব্যাঙ্গালোরকে। তাদের ৪৬ রানের উদ্বোধনী ফার্গুসনের বলে অ্যারন ফিঞ্চ আউট হলে। তিনি করেন ১৬ রান। একই ওভারে রান আউটের শিকার হন ২৫ রান করা দেবদূত।
গুরকীরাত সিং ও অধিনায়ক বিরাট কোহলি ব্যাঙ্গালোরকে জিতিয়ে মাঠ ছাড়েন। কোহলি ১৮ ও গুরকীরাত ২১ রানে অপরাজিত থাকেন। ৩৯ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় ব্যাঙ্গালোর। এই জয়ে শীর্ষে থাকা মুম্বাইয়ের সমান ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কোহলির দল।
সংক্ষিপ্ত স্কোর
কলকাতা নাইট রাইডার্স ৮৪/৮ (২০ ওভার)
মরগান ৩০, ফার্গুসন ১৯, কুলদীপ ১২;
সিরাজ ৩/৮, চাহাল ২/১৫।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৮৫/২ (১৩.৩ ওভার)
দেবদূত ২৫, গুরকীরাত ২১, কোহলি ১৮, ফিঞ্চ ১৬;
ফার্গুসন ১/১৭।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৮ উইকেটে জয়ী।