-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চার ম্যাচ খেলে চারটিতেই হেরেছে প্রোটিয়ারা। ফাইল ছবি[/caption]
বাংলাদেশে করোনা পরিস্থিতি এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে নাজুক। এমন অবস্থায় দেশে জারি করা হতে পারে কঠোর লকডাউন। সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে বাংলাদেশের সাথে বিদেশের বৈমানিক যোগাযোগব্যবস্থাও বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সেক্ষেত্রে বিপাকে পড়তে হতে পারে বাংলাদেশে থাকা বিদেশিদের। সফররত প্রোটিয়া দলটি তাই ঝুঁকি নিতে চাইছে না। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরে যাবে দলটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও উইমেনস উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল বিডিক্রিকটাইমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'বিমানের ফ্লাইট যেকোনো মূহুর্তে সরকার বন্ধ করে দিবে। আর সেক্ষেত্রে প্রোটিয়ারা দীর্ঘদিনের জন্য বাংলাদেশে আটকা পড়বে। সেজন্যই এক ম্যাচ না খেলে দ্রুততার সাথে তাদের দেশে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে দুই বোর্ড বিসিবি ও সিএসএ (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা)।'
যত দ্রুত সম্ভব প্রোটিয়া দলটি বাংলাদেশ ছেড়ে নিজ দেশে পাড়ি জমাবে। নাদেল বলেন, 'সিলেট থেকে প্রোটিয়াদের ঢাকায় এনে কালকের মধ্যেই দক্ষিণ আফ্রিকায় পাঠানোর ব্যবস্থা করছে বিসিবি।'
রবিবার (১১ এপ্রিল) সিরিজ সমাপ্তির ঘোষণার দিনেই অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ম্যাচ। বর্তমানে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং প্রমীলা দল সিলেটে অবস্থান করছে। আজ রাতেই দলটি ঢাকা আসবে। ঢাকা থেকে সোমবার দক্ষিণ আফ্রিকার ফ্লাইট ধরার কথা রয়েছে।