-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিপিএলের ভেন্যুর তালিকায় ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি থাকছে সিলেট।। ফাইল ছবি[/caption]
বুধবার (২২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে বিপিএলের তিনটি ভেন্যুর কথা নিশ্চিত করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক।
মল্লিক জানান, এবার তিনটি ভেন্যুতে বিপিএল অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হল- 'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
মল্লিক বলেন, 'আমরা বিপিএলে এবার তিনটি ভেন্যুই রাখছি। ভেন্যুগুলো হল ঢাকা, সিলেট ও চট্টগ্রাম। তিনটি ভেন্যুতেই খেলা হবে।'
গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আরও জানিয়েছেন, বিগত আসরগুলোর মত এবারও প্রতিদিন দুটি করে ম্যাচ মাঠে গড়াবে। প্রথম ম্যাচ দুপুর একটা থেকে দুইটার মধ্যে শুরু হবে। এই ম্যাচ শেষ হওয়ার দুই ঘণ্টা পর শুরু হবে দ্বিতীয় ম্যাচ।
তিনি বলেন, 'প্রতিদিন দুইটি করে ম্যাচ খেলতে হবে। একটা ম্যাচ হয়ত দুপুর একটা থেকে দুইটার মধ্যে শুরু করব, পরেরটি দুই থেকে আড়াই ঘণ্টার বিরতি দিয়ে।'
আগামী ২০ জানুয়ারি থেকে বিপিএল শুরুর কথা রয়েছে, যার পর্দা নামবে ২০ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে। ইতিপূর্বে বিপিএলের ৭টি আসর সফলভাবে সম্পন্ন হয়েছে। এবার মাঠে গড়াবে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির অষ্টম আসর।