-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রংপুর রাইডার্স এবারের বিপিএল শুরুর আগেই বেশিরভাগ আলো কেড়ে নেওয়ার অন্যতম কারণ দলটির আইকন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। দেশের ক্রিকেটের এই কিংবদন্তীতুল্য ক্রিকেটারকে দলের অধিনায়কত্বের দায়িত্বও দিয়েছে রংপুর রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি। তবে,এবার দর্শক সমাগম ঘটিয়েও চমকে দিতে চায় রংপুর রাইডার্স।
সিলেটের মাঠে স্বভাবত সিলেটের দর্শক সমাগম প্রচুর পরিমাণে আসবে এমনটাই স্বাভাবিক। কিন্তু রংপুর দল সিলেটের মাঠে তাদের দুটি ম্যাচেই নিজেদের দর্শক জনপ্রিয়তার জানান দিতে চায়। বিভিন্ন সূত্রে,জানা গিয়েছে শনিবার (৪ নভেম্বর) বিপিএলে রংপুরের প্রথম ম্যাচে প্রায় কয়েকশো রংপুরের সমর্থক জার্সি,পতাকা নিয়ে আসবেন। এর জন্য,প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। এদিন মাঠে রংপুরের বিশাল পতাকা ছাড়াও কয়েকশো তরুণ রংপুরের পতাকা নিয়ে জার্সি পড়ে মাঠে খেলা দেখবেন। দলটির ইয়ুথ পার্টনার “বাংলাদেশ ইনোভেশন ফোরাম” ছাড়াও বিভিন্ন সমর্থক গোষ্ঠী শনিবার (৪ই নভেম্বর) মাঠে প্রচুর দর্শক সমাগম ঘটাবেন বলে আশা করা যাচ্ছে।
শনিবার সন্ধ্যা সোয়া সাতটায় আগের বছরের দল অনেকাংশে ধরে রাখা রাজশাহী কিংসের মুখোমুখি হবে আসরের অন্যতম আলোচিত দল রংপুর রাইডার্স। শক্তিমত্তায় দুই দল প্রায় কাছাকাছি, দুটো দলই তারকা ক্রিকেটারে ভরপুর। সিলেটের ব্যাটিং বান্ধব উইকেট কাজে লাগিয়ে রানের ফোয়ারা ছোটাবেন- এমন ব্যাটসম্যানেরও অভাব নেই কোনো দলে। সব মিলিয়ে জমজমাট একটি লড়াই উপহার দিতে পারে এই দুটি দল সিলেটের নয়নাভিরাম স্টেডিয়ামে।