-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
প্রতি বছরের মতো এবারও সাবেকদের নিয়ে স্বাধীনতা দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করে বিসিবি। সোমবার 'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হয় ম্যাচটি। বাংলাদেশ লাল দল ও বাংলাদেশ সবুজ দল নামে দুটি দল মুখোমুখি হয় ম্যাচটিতে।
গত বছর সংস্কার কাজ চলার কারণে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিলো বিসিবির একাডেমি মাঠে। এই বছর অবশ্য বিজয় দিবস ক্রিকেটের সাক্ষী হল দেশের ক্রিকেটের আঁতুড়ঘরটাই। আর সেখানে হান্নান সরকারের অনবদ্য পারফরমেন্সে জয়ী দলের নাম লাল দল।
প্রীতি এই ম্যাচকে কেন্দ্র করে সকাল থেকে উৎসবমুখর পরিবেশ ধারণ করেছিল মিরপুর। সাবেক ক্রিকেটাররা তো বটেই, এসেছিলেন বর্তমান অনেক ক্রিকেটারও। যেখানে বর্তমান ক্রিকেটাররা ছিলেন দর্শক, আর সাবেকরা ছিলেন খেলোয়াড়ের ভূমিকায়!
ম্যাচে প্রথম ব্যাট করে আতাহার আলী খানের নেতৃত্বাধীন বিসিবি সবুজ দল সংগ্রহ করে ১৬৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান আসে রফিকুল ইসলাম খানের ব্যাট থেকে। ২৭ রান করে আসে হারুনুর রশিদ লিটন ও জাহাঙ্গীর আলমের ব্যাট থেকে। জাকির হাসান ও খালেদ মাহমুদ সুজন শিকার করেন তিনটি করে উইকেট।
২০ ওভারে ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১ বল ও ৬ উইকেট হাতে রেখেই জিতে যায় আকরাম খানের নেতৃত্বাধীন লাল দল। ১৮ বলে অপরাজিত ২৮ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন খালেদ মাহমুদ সুজন। দশটি চার ও দুটি ছক্কার সহায়তায় ২৪ বলে ৬১ রান করা হান্নান সরকার হয়েছেন ম্যাচসেরা। এছাড়া মিনহাজুল আবেদিন নান্নু ২৫ বলে ৩২ রান করেন। শফিউদ্দিন আহমেদ বাবু শিকার করেন দুটি উইকেট।
[caption id="attachment_44154" align="aligncenter" width="911"]
ম্যাচ সেরার পুরস্কার হাতে লাল দলের হান্নান সরকার।[/caption]
বাংলাদেশ লাল দলঃ হাবিবুল বাশার সুমন, হান্নান সরকার, নাঈমুর রহমান দুর্জয়, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজন, এনামুল হক মনি, মোহাম্মদ আলী, জাকির হাসান, তালহা জুবায়ের, ফাহিম মুনতাসির সুমিত, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ সেলিম ও মঞ্জুরুল ইসলাম।
লাল দলের কর্মকর্তাঃ কোচ- গোলাম ফারুক চৌধুরী, ম্যানেজার- আজহার হোসেন শান্ত।
বাংলাদেশ সবুজ দলঃ মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, রফিকুল ইসলাম খান, হাসানুজ্জামান ঝরু, মুশফিকুর রহমান বাবু, মোরশেদ আলী খান, আলমগীর কবির, আনোয়ার হোসেন মনির, শফিউদ্দিন আহমেদ বাবু, ফয়সাল হোসেন ডিকেন্স, শফিউল্লাহ খান জেম, মিজানুর রহমান বাবুল ও ফারুক আহমেদ।
সবুজ দলের কর্মকর্তাঃ কোচ- ওয়াহিদুল গনি, ম্যানেজার- 




