-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৩১ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার বেক্সিমকো ঢাকার হয়ে ১৭ উইকেট শিকার করেছেন। ব্যাট হাতে তার সমর্থন ছিল দলের একাধিক জয়ের সাক্ষী। জাতীয় দলের হয়ে মাত্র একটি টি-টোয়েন্টি খেলা মুক্তার সুখবর পেয়েছেন আবুধাবির জমকালো লিগে মারাঠা অ্যারাবিয়ান্সে দলভুক্ত হওয়ার। আর এই সাফল্যের জন্য তিনি ধন্যবাদ দিচ্ছেন বেক্সিমকো ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন ও অধিনায়ক মুশফিকুর রহিমকে।
খেলোয়াড়দের নার্সিংয়ের জন্য খ্যাতি আছে সুজনের। জাতীয় দলের সাবেক অধিনায়ক ঢাকার কোচের আসনে থেকে বিশেষভাবে দেখভাল করেছেন মুক্তারকে। মুক্তার তাই অশেষ কৃতজ্ঞ।
বিডিক্রিকটাইমকে তিনি বলেন, 'আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের কোচ খালেদ মাহমুদ সুজন ভাইকে। উনি এ বছর আমাকে অন্যরকম সুযোগ দিয়েছেন। আমাকে অনেক সহায়তা করেছেন, বোলিং কোন সময় কীভাবে করা উচিৎ, ব্যাটিং কখন কীভাবে করলে ভালো, সব পরিকল্পনা করে দিতেন। অনেক সাহায্য করেছেন সুজন ভাই।'
শুধু সুজনই নন, মুক্তারের এই ভালো পারফরম্যান্সের পেছনে জ্বালানী ছিল মুশফিকের প্রেরণাও। মুক্তার জানান, 'মুশফিক ভাইকেও ধন্যবাদ দিব। উনি আমাকে মাঠের ভেতরে যথেষ্ট সাহায্য করেছেন... কোন সময় বোলিং করলে ভালো হবে, কার সময় বোলিং করলে ভালো হবে। আমি কৃতজ্ঞ এই দুইজনের প্রতি। এই দুইজনের কারণে আল্লাহর রহমতে পারফরম্যান্স এত ভালো হয়েছে।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 