-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

উইন্ডিজের দেওয়া ১৯৮ রান তাড়া করতে নেমে দলীয় ২০ রানের ভিতর দুই উইকেট হারিয়ে বসে আফগানরা। ১ রান করে আউট হন জাভেদ ও ৮ রান করে আউট হন মোহাম্মদ শাহজাদ। রহমত শাহ ও সামিউল্লাহর ব্যাটে ঘুরে দাঁড়ায় আফগানরা। দুই জনে মিলে যোগ করেন ৬৬ রান।
দলীয় ৮৩ রানে আউট হন ২৭ করা সামিউল্লাহ। আউটের আগে গেইলের হাতে ক্যাচ দিয়ে একবার জীবন পান তিনি। জীবন পান মোহাম্মদ নবীও। সেই সুযোগ লুফে নেন এই আফগান অলরাউন্ডার। রহমতকে নিয়ে গড়েন ৪৯ রানের জুটি। ব্যক্তিগতভাবে করেন ৩১ রান। নবীর বিদায়ের পর ফিফটি হাঁকান রহমত।
তাঁর ফিফটিতে জয়ের দিকে এগিয়ে যান আফগান। ব্যক্তিগত ৬৮ রানে নার্সের বলে আউট হলে ম্যাচ থেকে কিছুটা পিছিয়ে পড়ে আফগানিস্তান। শেষদিকে রশিদের অপরাজিত ১৩ ও নজিবুল্লাহর ১৯ রানে জয় তুলে নেয় আফগানরা। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন অধিনায়ক জেসন হোল্ডার।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই মারকুটে ব্যাটসম্যান গেইলকে ফেরান মুজিবুর রহমান। ক্রিজে বেশিক্ষণ টিকতে দেননি হেটমায়ার ও লুইসকেও। ১৫ করে নবীর বলে বিদায় নেন হেটমায়ার। দলীয় ৮ রান যোগ করতেই ব্যক্তিগত ২৭ করা লুইসকে রান আউট করেন।
তবে দ্রুত তিন উইকেট পড়ে গেলেও দলের হাল ধরেন মারলন স্যামুয়েলস ও শাই হোপ। দলীয় ১০৮ রানে, ৩৬ করা স্যামুয়েলসকে ফেরান নবী। উইন্ডিজ অধিনায়ক হোল্ডারকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়েন হোপ। তবে ২৮ করে মুজিবুরের বলে সাজঘরে ফিরতে হয় হোল্ডারকে।
তাঁর বিদায়ের পর সাজঘরে ফেরান ৪৩ রান করা হোপকেও। শেষদিকে অভিষিক্ত পলের ১৬ ও নার্সের ১০ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ১৯৭ রান করে উইন্ডিজ। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট লাভ করেন মুজিবুর ও দুইটি পান মোহাম্মদ নবী।
সংক্ষিপ্ত স্কোরঃ