-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সোমবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বিপিএলের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস। গুরুত্বপূর্ণ ঐ ম্যাচের আগে মোসাদ্দেকের চোট চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটির জন্য হয়ে এসেছিলো বড় দুঃসংবাদ।
হাই ভোল্টেজ ম্যাচকে সামনে রেখে রোববার (৩ ফেব্রুয়ারি) দলের সাথে অনুশীলন করছিলেন মোসাদ্দেক। মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে সেই অনুশীলনের সময় নেটে ডক স্টিক থেকে ছুটে আসা বল মোকাবেলা করতে ব্যর্থ হন তিনি। লেগ সাইডে ফ্লিক করতে চাইলে ব্যাট ও বলের টাইমিং এক না হওয়ায় দ্রুতগতির বল আঘাত করে তার পায়ে।
আর এই আঘাতে মাটিতে বসে পড়েন মোসাদ্দেক। দলের সদস্যদের সহায়তায় এ সময় মাঠ ছেড়ে যেতে দেখা যায় তাকে।
ব্যাট কিংবা বল হাতে চলমান বিপিএলে খুব একটা ভালো করতে পারেননি ২৩ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তবে মোসাদ্দেক খুব একটা খারাপও করেননি। তার ছোট ছোট অবদান দলের বড় সফলতা এনে দেওয়ার পেছনে ভূমিকা পালন করেছে। বিশেষ করে বিগত ম্যাচগুলোতে অনেকটাই কাটিয়ে উঠেছিলেন বাজে সময়। দলের নিয়মিত একাদশের এই সদস্যের চোট বাঁচা-মরার ম্যাচের আগে চিটাগং ভাইকিংসের ডেরায় ফেলেছিলো দুশ্চিন্তার ছাপ।
লিগ পর্বে সবগুলো ম্যাচে অংশ নেওয়া মোসাদ্দেক ১১টি ইনিংসে ব্যাট হাতে নেমে করেছেন ১৯৩ রান। পার্ট টাইম বোলার হিসেবে অবশ্য খুব একটা সুবিধা করতে পারছেন না জাতীয় দলের এই ক্রিকেটার।
প্রসঙ্গত, আসরের এলিমিনেটর ম্যাচে সোমবার দুপুর দেড়টায় ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস। এই ম্যাচের পরাজিত দল বিদায় নেবে আসর থেকে। আর জয়ী দল লড়বে একইদিন সন্ধ্যায় লড়তে যাওয়া রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচের পরাজিত দলের সাথে।