-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নিজেদের দ্বিতীয় দিনে ১৯০ রানে অলআউট হওয়া পাকিস্তান জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড় করিয়েছিল মাত্র ১৪৯ রান। তৃতীয় দিন ব্যাট করতে নেমে ৪টি উইকেট হারাতে হলেও দ্বিতীয় সেশনেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
যদিও ইনিংসের শুরুতেই ওপেনার অ্যাইডেন মারক্রামকে হারানো সুখকর ছিল না প্রোটিয়াদের জন্য। স্কোর বোর্ডে কোনো রান তোলার আগেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে মারক্রামকে সাজঘরে ফেরান পেসার হাসান আলী। তবে প্রতিরোধ গড়ে তোলেন আরেক ওপেনার ডিন এলগার ও ওয়ান ডাউনে নামা হাশিম আমলা। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ১১৯ রানের দুর্দান্ত এক জুটি।
সেই জুটি ভাঙে শান মাসুদের ডেলিভারিতে। ১২৩ বলে ৫০ রান করা এলগার শানের বলে ক্যাচ তুলে দেন প্রতিপক্ষ অধিনায়ক ও উইকেটরক্ষক সরফরাজ খানের হাতে। তার ইনিংসের ৪০ রানই এসেছে ১০টি বাউন্ডারি থেকে। এলগারের বিদায়ের পর কিছুটা খেই হারায় প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। দলীয় ১৩৬ রানে থেনিস ডি ব্রুইন এবং ১৩৭ রানে অধিনায়ক ডু প্লেসিসও ফেরেন সাজঘরে।
তবে দলের বিপদ ঘটতে দেননি হাশিম আমলা। এক প্রান্ত আগলে রেখে ১৩ রান করা টেম্বা বাভুমাকে নিয়ে মাঠ ছাড়েন দলকে জিতিয়েই। ১৪৮ বলের মোকাবেলায় ১১টি চারের সাহায্যে ৬৩ রান করে অপরাজিত থাকেন আমলা।
পাকিস্তানের পক্ষে শান মাসুদ ও হাসান আলী ছাড়াও একটি করে উইকেট শিকার করেন ইয়াসির শাহ ও শাহীন শাহ আফ্রিদি।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৮১ রানে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকাকে ২২৩ রানে আটকে ফেলে পাকিস্তান। তবে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় ১৯০ রানে গুটিয়ে যায় দলটি, যার খেসারত হিসেবে কপালে জুটেছে পরাজয়। এই জয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দুই ইনিংসে ১১ উইকেট শিকার করা ডুয়ানে অলিভিয়ের।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন)
পাকিস্তান প্রথম ইনিংস- ১৮১
বাবর ৭১, আজহার ৩৬, হাসান ২১*
অলিভিয়ের ৩৭/৬, রাবাদা ৫৯/৩
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস- ২২৩
বাভুমা ৫৩, ডি কক ৪৫
আমির ৬২/৪, শাহীন ৬৪/৪
পাকিস্তান দ্বিতীয় ইনিংস- ১৯০
শান ৬৫, ইমাম ৫৭
অলিভিয়ের ৫৯/৫, রাবাদা ৪৭/৩
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস- ১৫১/৪ (টার্গেট- ১৪৯)
আমলা ৬৩*, এলগার ৫০
শান ৬/১, ইয়াসির ২০/১
ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ: ডুয়ানে অলিভিয়ের
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে এগিয়ে।





