-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রিয়াদ। ছবি: সংগৃহীত [/caption]
টস হেরে ব্যাট করতে নেমে এদিন সেন্ট কিটসের বোলারদের তোপের মুখে পড়েন সেন্ট লুসিয়ার ব্যাটসম্যানরা। দলীয় ৮ রানে ওপেনার আন্দ্রে ফ্লেচারকে (৮) সাজঘরে ফেরান শেল্ডন কটরেল। এরপর জোড়া আঘাত হানেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলের দ্বিতীয় ও চতুর্থ ওভারে এবং নিজের তিনটি ডেলিভারির মধ্যে তিনি আউট করেন র্যাকিম কর্নওয়েল (৪) ও ল্যান্ডল সিমন্সকে (২)। রিয়াদের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে যায় সেন্ট লুসিয়া। সেই চাপকে কাজে লাগিয়ে দ্রুত উইকেটের পতন ঘটান কটরেল-লামিচানেরা। ৪ ওভার বল করে একটি মেডেনের পাশাপাশি দুই উইকেট শিকার করা রিয়াদ বিলি করেন মাত্র ২০ রান। রিয়াদের মতই দুটি করে উইকেট শিকার করেন সন্দ্বীপ লামিচানে। একটি করে উইকেট শিকার করেন বেন কাটিং ও কার্লোস ব্র্যাথওয়েট। কটরেল একাই শিকার করেন তিন উইকেট। সেন্ট লুসিয়া স্টার্সের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন কেবল দুজন- কাইস আহমেদ (২৪) ও ডেভিড ওয়ার্নার (১৪)।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাত্র তিনটি উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। যদিও তৃতীয় ওভারেই ওপেনার এভিন লুইসকে (১৩) হারাতে হয় দলটিকে। জয়ের খুব কাছে পৌঁছে দলীয় ৬০ রানের মাথায় সাজঘরে ফেরেন ব্র্যান্ডন কিংও (১৭)। দলীয় ৬৭ রানে শূন্য রানে রানআউট হন টম কুপার। তবে অ্যান্টন ডেভচিচকে সঙ্গে নিয়ে ডেভন থমাস জয়ের বন্দরে পৌঁছে যান আর কোনো বিপত্তি ঘটার আগেই। পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে ২১ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন থমাস। সেন্ট কিটসের পক্ষে একটি করে উইকেট শিকার করেন কেভাম হজ ও মিচেল ম্যাকলেনাঘান।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শেল্ডন কটরেল।
সংক্ষিপ্ত স্কোর
সেন্ট লুসিয়া স্টার্স ৬৯/১০ (১২.৩ ওভার); কাইস ২৪, ওয়ার্নার ১৪; কটরেল ১৪/৩, লামিচানে ১৩/২, রিয়াদ ২০/২
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ৭০/৩ (৭.৪ ওভার); থমাস ৩৮*, কিং ১৭; হজ ১/১
ফল: সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ৭ উইকেটে জয়ী।