-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন স্কট কাগেলজেন। তৃতীয় বলে ওপেনার ব্র্যান্ডন কিং আর চতুর্থ বলে শিমরন হেটমায়ারকে ফেরান তিনি। দলের স্কোর সচল হওয়ার আগেই জোড়া উইকেট হারায় গায়ানা। এরপর মোহাম্মদ নবীর বলে মার্ক ডেয়ালের হাতে ক্যাচ দিয়ে ১১ রান করে ফেরত যান নিকোলাস পুরান।
ওপেনার চন্দরপল হেমরাজ এক প্রান্ত আগলে রাখলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলেন। আস্থার প্রতিদান দিতে পারেননিওন ইউজিল্যান্ডের রস টেলরও। রোস্টন চেইজের বলে ৩ রান করে এলবিডব্লিউ হন তিনি। নিজের পরের ওভারে এসে কিমো পলের উইকেট তুলে নেন চেইজ।
ষষ্ঠ উইকেতে অধিনায়ক ক্রিস গ্রিনের সাথে হেমরাজ যোগ করেন ১৯ রান। এটিই তাদের সর্বোচ্চ জুটি। ১১ রান করে জ্যাভেলি গ্লেনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন মোহাম্মদ নবীর হাতে। দলীয় ৫৫ রানের মাথায় ডেয়ালের বলে ফিরে যান হেমরাজ। দলীয় সর্বোচ্চ ২৫ রান করেন তিনি। শেষ তিন উইকেটে আর কোনো স্কোরের সাথে যোগ না হলে ৫৫ রানে অলআউট হয় গায়ানা।
অল্প রানের লক্ষ্যে পৌঁছাতে খুব বেশি সময় নেয়নি সেন্ট লুসিয়া জুকস। ১২০ বলের মধ্যে মাত্র ২৭ বলেই তারা জয় পেয়ে যায়। ওপেনার রাহকিম কর্নওয়াল ১৭ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন। সঙ্গী ডেয়াল অপরাজিত ছিলেন ১০ বলে ১৯ রান করে। ফাইনালে সেন্ট লুসিয়ার প্রতিপক্ষ ত্রিনবাগো নাইট রাইডার্স।
সংক্ষিপ্ত স্কোর: গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৫৫/১০, ১৩.৪ ওভার
হেমরাজ ২৫, গ্রিন ১১, পুরান ১১
ডেয়াল ২/২, জহির ২/১২, কাগলজেন ২/১২
সেন্ট লুসিয়া জুকস ৫৬/০, ৪.৩ ওভার
কর্নওয়াল ৩২*, ডেয়াল ১৯*
গ্রিন ০/১৬, নাভিন-উল-হক ০/১৬, তাহির ০/২৪
ম্যাচসেরা: মার্ক ডেয়াল