-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ছবিঃ ফেসবুক[/caption]
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিনের ৪ বছর পূর্তি উপলক্ষ্যে সমর্থকদের আয়োজিত এক অনুষ্ঠানে তাসকিন জানান, আগামী ২ জুলাই (সোমবার) থেকে নেটে বোলিং অনুশীলন শুরু করবেন তিনি।
নিজের সুস্থতার কথা জানিয়ে তাসকিন বলেন, ‘এখন পুরোপুরি সুস্থ। আগামী ২ জুলাই থেকে বোলিং শুরু করব।’
বাংলাদেশ দলের জার্সি গায়ে জড়ানোর চার বছর পূর্তিতে তাসকিন আরও ১০-১২ বছর টাইগারদের অংশ হয়ে খেলার প্রত্যাশা ব্যক্ত করেন। এজন্য তিনি সবার দোয়া প্রার্থনা করেন, ‘ক্রিকেটে চার বছর পূর্ণ হয়েছে। আরো অনেক দিন বাংলাদেশ দলকে সার্ভিস দেওয়ার ইচ্ছা আছে। দোয়া করবেন যাতে বাংলাদেশ ক্রিকেটে আরও ১০-১২ বছর খেলতে পারি।’
এদিকে সম্প্রতি তাসকিন জানিয়েছেন তার বাবা হওয়ার সুসংবাদ। অনাগত সন্তানের জন্যও তাসকিন চেয়ে নেন দোয়া, ‘আমাদের বিয়ে হয়েছে নয় মাস হলো। আল্লাহর রহমতে এখন আমরা নতুন অতিথির অপেক্ষায়। পাঁচ মাস চলছে। সবাই দোয়া করবেন যেন একটা সুস্থ এবং নেককার সন্তান হয়।’
ইনজুরির কারণে বেশ কদিন ধরে খেলতে পারছেন না ২৩ বছর বয়সী ক্রিকেটার। ২০১৫ সালে পিঠে পাওয়া পুরনো ব্যথা সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠলে বিশ্রামে চলে যেতে হয় তাসকিনকে। তাসকিন প্রথমবার এই ব্যথার অভিজ্ঞতা অর্জন করেছিলেন বিশ্বকাপের বছরে। চোটের কারণে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা অবস্থায় বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার খবর পান। এই ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের দলে ডাক পাননি। এমনকি পেসারদের নিয়ে কক্সবাজারে শুরু হতে যাওয়া বিশেষ ক্যাম্পেও অংশ নিতে পারেননি সময়ের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার।