-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৪,১১*,০,১৮,২,৩। বিপিএলে ছয় ম্যাচ খেলে এমন স্কোর ছিল সৌম্য সরকারের। যার ফলে রাজশাহী কিংসের একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না সৌম্য। মাঝে দুই ম্যাচ বিশ্রামে রেখে সুযোগ দেয়া হলেও তা কাজে লাগাতে পারেননি এই বামহাতি ব্যাটসম্যান। ২৩ জানুয়ারি ঢাকার বিপক্ষে ম্যাচে করেন মাত্র ৩ রান। এরপর আবার একাদশ থেকে বাদ পড়েন। তবে গতকাল চট্টগ্রামের বিপক্ষে সৌম্যকে আবার একাদশে ফেরানো হয়।
এই প্রসঙ্গে দলের অধিনায়ক মিরাজ বলেন, ‘সৌম্য ভাইকে খেলানো মূলত আমারই সিদ্ধান্ত। আমি আজকে (শনিবার) সকালে উনার রুমে গিয়ে বললাম ভাই আপনি আজকে খেলবেন এবং ওপেনিংয়ে নামবেন। সেখানে আপনি শূন্য করলেও সমস্যা নাই, নিজের ন্যাচারাল খেলাটা খেলবেন। আমি টিম ম্যানেজম্যান্টের সাথে কথা বলবো।’
সুযোগ পেয়ে নিজেকে কিছুটা মেলে ধরার চেষ্টা করেছিলেন সৌম্য। মাত্র ৬ ওভারে উইন্ডিজ ক্রিকেটার জনসন চার্লসের সাথে ৫০ রানের জুটি গড়ে তোলেন। পাওয়ার প্লে'র শেষ বলে আউট হয়েছেন সৌম্য। এর আগে করেছেন ২৬ রান। সৌম্যের এমন ব্যাটিংয়ে খুশি অধিনায়ক মিরাজ। জানিয়েছেন সামনের দুই ম্যাচেও একাদশে সুযোগ পাবেন এই বামহাতি ব্যাটসম্যান।
এই প্রসঙ্গে মিরাজ বলেন,'আমরা সবাই জানি সৌম্য ভাই কেমন ব্যাটসম্যান। উনি যদি নিজের খেলাটা খেলতে পারেন তাহলে কিন্তু প্রতিপক্ষ সেদিন দাঁড়াতে পারে না। আজকে হয়ত বেশি রান করতে পারেননি কিন্তু ভালো ব্যাটিং করেছেন। আমাদের বাকি দুই ম্যাচেও তিনি ওপেন করবেন। তার কাছ থেকে সেরাটাই পেতে চাই আমরা।’