-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
করোনার পর প্রেসিডেন্টস কাপ দিয়ে আবার বাইশ গজের লড়াইয়ে ফিরেছে টাইগাররা। তিন দলের সেই প্রতিযোগিতা চলার কারণে দূর্গাপূজার ছুটি পাননি সৌম্য ও লিটন। তবে আসর শেষ হতেই বোর্ডের কাছে ছুটির আবেদন করলে ছাড়পত্র পেয়েছেন তারা। ৪ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ছুটি দিয়েছে বোর্ড।
সেই ছুটি কাটাতে সস্ত্রীক বিদেশ যাচ্ছেন এই দুই খেলোয়াড়। এরই মধ্যে সোমবার দুবাইয়ের উদ্দেশে দেশ ছেড়েছেন লিটন। সৌম্য সরকারের যাওয়ার কথা আছে ৫ নভেম্বর। ঘুরে এসে আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টের অনুশীলনে যোগ দিবেন তারা। তবে বিপত্তি তৈরি হয়েছে করোনা নিয়ে বাংলাদেশ সরকারের বেধে দেওয়া নিয়মে।
সরকারের ঘোষণা অনুসারে বিদেশ ফেরত যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। সেক্ষেত্রে ১৫ তারিখ টুর্নামেন্ট শুরু হলে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে তাদের। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, ঝুঁকি এড়াতে সৌম্য-লিটনের কোয়ারেন্টিন শিথিলের জন্য প্রয়োজনে সরকারের দ্বারস্থ হবে বোর্ড।
এ প্রসঙ্গে দেবাশিষ বলেন, ‘আসলে ১৪ দিনের কোয়ারেন্টিনের বিষয়টি সরকারের সিদ্ধান্ত। সেটি যদি সরকার বাধ্যতামূলক করে, তা করতেই হবে। তবে আমরা যেটা করছি, সরকারকে জরুরি ও জাতীয় প্রয়োজনে চিঠি দিচ্ছি। যেমন কোচদের কোয়ারেন্টিন শিথিল করেছে আমাদের চিঠি পেয়ে।’
‘আমরা যা করেছি তাদের আরো একটি কোভিড-১৯ টেস্ট করিয়ে দেখেছি নেগেটিভ। তারা কাজ শুরু করেছেন। এখন সৌম্য ও লিটনকে নিয়ে আমরা চিঠি দেব, যেন শিথিল করা হয়। সরকার যদি মনে করে তারা আমাদের জাতীয় প্রয়োজন, তাহলে তারা সেইভাবে সিদ্ধান্ত নিবে।’- সাথে যোগ করেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 